News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজেপি ও শিবসেনার সঙ্গে হাত মেলানোর কারণ জানালেন অজিত, মোদী ও শাহের কাজে ব্যক্ত করলেন খুশি
Image

বিজেপি ও শিবসেনার সঙ্গে হাত মেলানোর কারণ জানালেন অজিত, মোদী ও শাহের কাজে ব্যক্ত করলেন খুশি

মুম্বই, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): কেন তিনি বিজেপি ও শিবসেনার সঙ্গে হাত মেলালেন তার ব্যাখ্যা করলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাজে খুশি হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অজিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদী ও অমিত শাহের কাজের ধরন আমার সঙ্গে মিলে যায়। একইসঙ্গে জানালেন বড়দের অসম্মান করার কোনও অভিপ্রায় নেই তাঁর।

রবিবার রাতে সামাজিক মাধ্যম এক্স-এ বিজেপি ও শিবসেনার সঙ্গে হাত মেলানোর কারণ ব্যাখ্যা করেন অজিত পওয়ার। তিনি এক বিবৃতিতে জানান, “আমি আদর্শ এবং উদ্দেশ্যের সঙ্গে কোনও আপস ছাড়াই উন্নয়নমূলক কাজগুলি সম্পূর্ণ করার অভিপ্রায়ে নিজের ভূমিকা নিয়েছি… আমি দেখেছি যে প্রধানমন্ত্রী মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে এই দেশে যে উন্নয়ন কাজ হচ্ছে তা গুরুত্বপূর্ণ। আমি তাঁদের নেতৃত্ব এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের মতো গুণাবলী পছন্দ করতাম। আমার কাজের ধরন এবং তাঁদের খুব মিলে যায়। বড়দের অসম্মান করার কোনও উদ্দেশ্য আমার নেই।”

Releated Posts

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026

পাকিস্তান সেনার প্রতি আস্থা সংকট, আসিম মুনিরের পাশে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে দাঁড় করানোর চেষ্টা

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান সেনাবাহিনীর প্রতি আস্থা সংকটের মধ্যেই সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে প্রকাশ্যে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের…

ByByNews Desk Sep 9, 2026

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top