News Flash

  • Home
  • প্রধান খবর
  • অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনই লক্ষ্য, চেন্নাইয়ে বললেন মুখ্য নির্বাচন কমিশনার
Image

অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনই লক্ষ্য, চেন্নাইয়ে বললেন মুখ্য নির্বাচন কমিশনার

চেন্নাই, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনই লক্ষ্য, চেন্নাইয়ে সাংবাদিক বৈঠকে বললেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। শুক্রবার ও শনিবার তামিলনাড়ুতে লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেছে নির্বাচন কমিশন। দু”দিনের পর্যালোচনা বৈঠকের পর শনিবার সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন, “নির্বাচন কমিশন অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ এবং সমস্ত কালেক্টর, সমস্ত এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে কথা হয়েছে, আমরা অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন চাই। আমরা বলতে চাই যে নির্বাচনে অর্থের অপব্যবহার বরদাস্ত করা হবে না।”

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আরও বলেছেন, “আমাদের কিছু বুথ থাকবে বিশেষভাবে সক্ষম কর্মীদের দ্বারা পরিচালিত, কিছু মহিলাদের দ্বারা এবং কিছু যুবকদের দ্বারা। এই উদ্যোগ তাঁদের ক্ষমতায়নের জন্য… এটা তাঁদের ক্ষমতা এবং ক্ষমতায়নের একটি প্রদর্শনী। সমস্ত ভোটকেন্দ্রে পানীয় জল, বিদ্যুৎ, টয়লেট, র‌্যাম্প এবং হুইলচেয়ারের ক্ষেত্রে ন্যূনতম সুবিধা নিশ্চিত করা হবে।”

Releated Posts

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top