News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাম মন্দির প্রতিষ্ঠার স্বপ্নপূরণ দেশবাসীর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদপত্র পাঠালেন মেয়র
Image

রাম মন্দির প্রতিষ্ঠার স্বপ্নপূরণ দেশবাসীর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদপত্র পাঠালেন মেয়র

আগরতলা, ২২ ফেব্রুয়ারি : দীর্ঘ প্রতীক্ষিত রাম মন্দির প্রতিষ্ঠা এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার কর্মসূচি সম্পন্ন হয়েছে গত ২২ শে জানুয়ারি। রাম মন্দির প্রতিষ্ঠা দীর্ঘদিন ধরে দেশের মানুষের স্বপ্ন ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর এই স্বপ্ন পূরণ করেছেন। আজ তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে এক ধন্যবাদ পত্র প্রেরণ করা হয়েছে।

এদিন এ কর্মসূচিতে উপস্থিত থেকে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন ,দীর্ঘ ৫০০ বছরের সংগ্রামের অবসান ঘটিয়ে ভব্য দিব্য মন্দিরে শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে।

বহু লড়াই সংগ্রামের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে এই স্বপ্ন সত্যি হয়েছে। সেই জন্যই গোটা রাজ্যব্যাপী বিজেপি দলের উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদপত্র প্রেরণ করার এক কর্মসূচি হতে নেওয়া হয়েছে। এদিন পোস্ট অফিসের মাধ্যমে বিভিন্ন কর্পোরেটরা এই ধন্যবাদপত্র প্রেরণ করেছেন দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে।

Releated Posts

রেলস্টেশনে ২২ কেজি গাঁজাসহ ধৃত বিহারের বাসিন্দা, আগরতলা আদালতের রায়ে ১০ বছরের জেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  রাজ্যে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল বিচারব্যবস্থা ও রেল পুলিশ। আগরতলা রেলওয়ে স্টেশন…

ByByReshmi Debnath Jul 28, 2026

সবাই মিলে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং সংরক্ষণের চর্চা শুরু হতে হবে…

ByByReshmi Debnath Jul 28, 2026

পানীয় জলের দাবিতে বড়মুড়া হাতাইকতরে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভে সামিল গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে অতিষ্ঠ হয়ে এবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে…

ByByReshmi Debnath Jul 28, 2026

আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডে গাড়িচালককে প্রাণনাশের হুমকির অভিযোগ, বিজেপির যুবনেতার বিরুদ্ধে থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এক গাড়িচালকের অভিযোগের ভিত্তিতে বিজেপির…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top