News Flash

  • Home
  • দিনের খবর
  • চোপড়ায় নিহত শিশুদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর
Image

চোপড়ায় নিহত শিশুদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ২২ ফেব্রুয়ারি (হি.স.): চোপড়ায় নিহত শিশুদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে আদিবাসী সংগঠনের সঙ্গে বৈঠক চলাকালীন রাজ্যের মুখ্যসচিবকে চোপরা প্রসঙ্গে বড় নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘যে কোনও বাচ্চার মৃত্যু দুঃখজনক। ওদের টাকাগুলো দিয়ে দিও। ’’

চোপড়ায় চার শিশুর মৃত্যুর ঘটনা নিয়ে শুরু থেকেই সুর চড়িয়েছে তৃণমূল৷ সন্দেশখালি গেলে, চোপড়া নয় কেন? এই মর্মেই রাজ্যপালের দ্বারস্থ হন তৃণমূল নেতৃত্ব। রাজভবনে গিয়ে স্মারকলিপি জমা দেন তৃণমূলের প্রতিনিধি দল। তারপরে গত সপ্তাহেই অবশ্য চোপরা যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷

গত ১২ ফেব্রুয়ারি মাটি চাপা পড়ে মৃত্যু হয় চার শিশুর। ঘটনাটি ঘটে ভারত-বাংলাদেশ সীমান্তে দাসপাড়া গ্রামপঞ্চায়েতের চেতনাগছ এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, সীমান্ত এলাকায় ড্রেন কাটার কাজ চলছিল। আচমকা সেখানে মাটিতে ধস নামে। সেই সময় কয়েকজন বাচ্চা খেলছিল। মাটির ধসে চাপা পড়ে যায় তারা। এই ঘটনার পরই তৈরি হয় বিতর্ক। গ্রামবাসীদের দাবি, সীমান্তরক্ষী বাহিনীর তরফে এই ড্রেন কাটার কাজ চলছিল। পাল্টা উদ্ধারকারী বিএসএফের বক্তব্য, এখানে তাদের কোনও ভূমিকাই নেই। বিষয়টিকে হাতিয়ার করে পথেও নামে শাসকদল তৃণমূল।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top