News Flash

  • Home
  • দিনের খবর
  • আন্দোলনেই রাজ্য নেতাদের মন দেওয়াতে ফের বাতিল বাংলায় শাহের সফর
Image

আন্দোলনেই রাজ্য নেতাদের মন দেওয়াতে ফের বাতিল বাংলায় শাহের সফর

কলকাতা, ২২ ফেব্রুয়ারি, (হি.স.): ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলা সফর বাতিল হল। ২৮ ফেব্রুয়ারি রাজ্য সফরে আসার কথা ছিল শাহের। ২৯ ফেব্রুয়ারি মায়াপুরের ইস্কন মন্দিরে যাওয়ার কথা ছিল তাঁর। তবে বিজেপি সূত্রে খবর, এখন পশ্চিমবঙ্গে আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে নভেম্বর এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গে এসেছেন অমিত শাহ। জানুয়ারির শেষ সপ্তাহে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর। বাতিল হল ফেব্রুয়ারির সফরও। সব কিছু ঠিক থাকার পরেও হঠাৎ কেন বাতিল হল শাহের সফর, তা নিয়ে বিশেষ মুখ খুলতে চাইছেন না রাজ্য বিজেপি নেতৃত্ব।

বিজেপি সূত্রে খবর, সন্দেশখালিকাণ্ডের জেরেই রাজ্য সফর আপাতত স্থগিত রাখলেন শাহ। পাশাপাশি, বিজেপি সূত্রে এ-ও খবর যে, রাজ্যের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দও চাইছিলেন না, যে এই সময় বঙ্গ সফরে আসুন কেন্দ্রীয় নেতৃত্ব। নির্দিষ্ট একটি পরিধিতে বেঁধে না-রেখে প্রশাসনের সঙ্গে সংঘাতে গিয়ে সন্দেশখালির আন্দোলনকে ‘জঙ্গি’ আন্দোলনে পরিণত করতে চাইছে বিজেপি।

সন্দেশখালির আন্দোলনকে বৃহত্তর করে তুলতে প্রায় প্রতিদিনই রাস্তায় নামছেন তাঁরা। তাই এই সময় শাহ যদি রাজ্য সফরে আসেন, তা হলে তাঁকে নিয়ে ব্যস্ত হয়ে যেতে হবে রাজ্য নেতৃত্বকে। ফলে তাঁদের আন্দোলনে ভাটা পড়তে পারে।

পশ্চিমবঙ্গে এসে তিনি মায়াপুরে কৃষ্ণের মন্দির দর্শনে যাবেন বলে শোনা গিয়েছিল। মন্দির দর্শনের পরে রানাঘাট-সহ আশপাশের কয়েকটি লোকসভা এলাকার নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসার কথাও ছিল তাঁর। তবে আপাতত তা হচ্ছে না।

বিজেপি-র একটি সূত্রের খবর যে, পঞ্জাব-হরিয়ানা সীমানায় চলতে থাকা কৃষক বিদ্রোহও শাহর তড়িঘড়ি বাংলা সফর বাতিলের নেপথ্যের কারণ হতে পারে। নিজেদের দাবিদাওয়ার কথা কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দিতে ‘দিল্লি চলো’ যাত্রা শুরু করেছেন পঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের কৃষকেরা।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top