News Flash

  • Home
  • খেলা
  • জিরানিয়ায় টি-২০ ক্রিকেট জয় দিয়ে শুরু রয়েল ক্লাবের
Image

জিরানিয়ায় টি-২০ ক্রিকেট জয় দিয়ে শুরু রয়েল ক্লাবের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি।। জিরানিয়া ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত ক্লাব ভিত্তিক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ, বৃহস্পতিবার রানিরবাজার ক্রিকেট মাঠে অনুষ্ঠিত খেলায় রয়েল ক্লাব ছয় উইকেটের ব্যবধানে জয়ী হয়েছে। হারিয়েছে একতা সামাজিক সংস্থাকে। সকালে ম্যাচ শুরুতে টস জিতে রয়েল ক্লাব প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। খেলা প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট দেরিতে শুরু হওয়ায় ওভার সংখ্যা কমিয়ে ১৫ করা হয়। একতা সামাজিক সংস্থা প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে সীমিত ১৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২২ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে শুভম সাহার ৩১ রান এবং প্রবাল মজুমদারের ২৫ রান উল্লেখযোগ্য। রয়েল ক্লাব এর বোলার রামকৃষ্ণ দাস ১১ রানে চারটি, অভিষেক গোস্বামী ও প্রান্তোষ সাহা দুটি করে এবং অনির্বাণ দেবনাথ ও নিলেশ গোস্বামী একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে রয়েল ক্লাব ঠিক পাঁচ বল বাকি থাকতে চার উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। ওপেনার দীপঙ্কর দাসের ৪৯ রান এবং সুশান্ত দেবনাথ এর ৩৬ রান দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেয়। পঞ্চম উইকেটের জুটিতে রামকৃষ্ণ দাস ১২ রানে এবং নিবাস গোস্বামী ৫ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top