News Flash

  • Home
  • Uncategorized
  • আগামী ২৬ ফেব্রুয়ারি রাঁচি রেলওয়ে বোর্ডের প্রকল্পগুলির ভিত্তিপ্রস্তর স্থাপনে প্রধানমন্ত্রী
Image

আগামী ২৬ ফেব্রুয়ারি রাঁচি রেলওয়ে বোর্ডের প্রকল্পগুলির ভিত্তিপ্রস্তর স্থাপনে প্রধানমন্ত্রী

রাঁচি, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : আগামী ২৬ ফেব্রুয়ারি রাঁচি রেলওয়ে বোর্ডের প্রকল্পগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। একারণে আধিকারিকরা জোরকদমে প্রস্তুতি শুরু করেছেন। ওইদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বালসেরিং, গোবিন্দপুর, বানো ও অরগা স্টেশনের আপগ্রেডেশন পরিকল্পনার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এছাড়া রেলওয়ে ওভারব্রিজের ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হবে। হাতিয়া-বন্দমুন্ডা লাইনে লোধমা ও মাহাবুয়াং-এ নির্মিত সড়কের আন্ডার ব্রিজও উদ্বোধন করা হবে ওইদিন। রাঁচির বিজেপি সাংসদ সঞ্জয় শেঠ রেল মন্ত্রকের কাছে রেল ওভারব্রিজ ও আন্ডারপাস তৈরির প্রস্তাব পাঠিয়েছিলেন। এটি গৃহীত হয়েছিল। এই সেতু নির্মাণে জনগণের প্রভূত সুবিধা হবে। এক বছরে রাঁচিতে প্রায় ২০০০ কোটি টাকার একটি প্রকল্প দিয়েছে রেলমন্ত্রক। প্রথমবার, কেন্দ্র রাঁচি রেল বিভাগে অনেক বড় প্রকল্প অনুমোদন করেছে। এইসব প্রকল্প গুলির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

চাঁদনী চক হাতিয়া থেকে প্রকল্প ভবন পর্যন্ত সড়কে রেলক্রসিংয়ে একটি ওভারব্রিজ নির্মাণ করা হবে। এটি নির্মাণের পর রেলগেটের কাছে মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে না। এটি নির্মাণ করবে এনএইচআই।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top