News Flash

Image

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আগরতলা,২২ ফেব্রুয়ারি: লেম্বুছড়ান্বিত কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। এই উপলক্ষে ড. বর্নালী ভৌমিক ঘোষ, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, বি.বি.এম.সি কলেজ, আগরতলা, প্রধান হিসেবে উপস্থিত ছিলেন। ডাঃ বর্নালী ভৌমিক ঘোষ তাঁর ভাষণে আমাদের দৈনন্দিন জীবনে মাতৃভাষা দিবসের গুরুত্ব তুলে ধরেন এবং মাতৃভাষা দিবসের উৎপত্তির ইতিহাসকে সকলের সম্মুখে আলোকিত করেন।

এছাড়াও, বিভিন্ন ভাষাগত পটভূমি থেকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকা বাংলা, ওড়িয়া, তেলেগু, মারাঠি, কান্নড়, অসমিয়া, মৈথিলী, রাজস্থানী, বাঘেলি, হিন্দির মতো বিভিন্ন ভাষায় মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে তাদের মতামত প্রকাশ করেছেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিসরের নির্দেশক প্রফেসর প্রভাত কুমার মহাপাত্র। এই অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন ড.বীণাপাণি চন্দ, সহকারী অধ্যাপক (বাংলা) এবং মঞ্চ সঞ্চালনা করেন ড. ব্রহ্মানন্দ মিশ্র, সহকারী অধ্যাপক (হিন্দি)। সমস্ত ছাত্রছাত্রী এবং কর্মচারীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Releated Posts

সরকারি টাকায় জন প্রতিনিধির বাড়ির সীমানায় গার্ড ওয়াল, ক্ষোভে স্থানীয়রা

আগরতলা, ১১ সেপ্টেম্বর: জনসাধারণের স্বার্থে কাজ করার বদলে একজন নির্বাচিত জনপ্রতিনিধিই সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 11, 2026

একই রাতে একই পাড়ার তিন বাড়িতে গরু চুরি, আতঙ্ক পশ্চিম কাঞ্চনমালায়

আগরতলা, ১১ সেপ্টেম্বর: একই রাতে একই পাড়ার তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার অন্তর্গত পশ্চিম…

ByByReshmi Debnath Sep 11, 2026

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top