ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারি।। টি-২০ ক্রিকেটের সেমিফাইনাল উঠলো টাইগার ক্লাব। বুধবার প্রথম কোয়ার্টার ফাইনালে টাইগার ক্লাব ৬ উইকেটে পরাজিত করে নেতাজি ক্লাবকে। রাণীরবাজার স্কুল মাঠে অনুষ্ঠিত হয় ম্যাচটি। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত আসরে এদিন সকালে টসে জয়লাভ করে প্রথম ব্যাট করতে নেমে নেতাজি ক্লাব ১০৪ রান করে। দলের পক্ষে আকাশ দেবনাথ ৩২ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩,শুভায়ন দাস ৩৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৪ এবং সৌরভ কর ২৩ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন।টাইগার ক্লাবের পক্ষে আশিষ চন্দ ৯ রানে ৩ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ১৬.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় টাইগার ক্লাব। দলের পক্ষে বিপ্লব দাস ৩৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪০ এবং আশিষ চন্দ ৩০ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪ রান করেন।

জিরানিয়ায় ক্রিকেট টুর্নামেন্টে শেষ চারে টাইগার ক্লাব
Tags:
Releated Posts
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…
স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…
গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…


















