News Flash

  • Home
  • প্রধান খবর
  • কৃষকদের যুক্তিসঙ্গত দাবিগুলি পূরণ করা উচিত : মল্লিকার্জুন খাড়গে
Image

কৃষকদের যুক্তিসঙ্গত দাবিগুলি পূরণ করা উচিত : মল্লিকার্জুন খাড়গে

কালাবুরাগি, ২১ ফেব্রুয়ারি (হি.স.): নিজেদের দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা, আন্দোলনরত কৃষকদের পাশে থাকার বার্তা দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। একইসঙ্গে তিনি বলেছেন, কৃষকদের যুক্তিসঙ্গত দাবিগুলি পূরণ করা উচিত। বুধবার কর্ণাটকের কালাবুরাগিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “আমরা তাঁদের (কৃষক) সমর্থন করছি। আমরা প্রকাশ্যেই বলছি, কৃষকদের যুক্তিসঙ্গত দাবিগুলি পূরণ করা উচিত।”

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আরও বলেছেন, “আমরা নিজেদের নির্বাচনী ইস্তেহারেও এটা বলব যে, আইনি গ্যারান্টি দেওয়া হবে। সমস্ত ফসল আওতায় আনা যাবে না, তবে প্রয়োজনীয় ফসল করা উচিত (এমএসপি প্রদান)।” উল্লেখ্য, নিজেদের দাবিদাওয়া কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দিতে বুধবার থেকে আবারও আন্দোলনের তীব্রতা বাড়িয়ে দিয়েছেন অন্নদাতারা। এই পরিস্থিতিতে কৃষকদের পাশে থাকার বার্তা দিলেন খাড়গে।

Releated Posts

পাকিস্তান সেনার প্রতি আস্থা সংকট, আসিম মুনিরের পাশে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে দাঁড় করানোর চেষ্টা

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান সেনাবাহিনীর প্রতি আস্থা সংকটের মধ্যেই সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে প্রকাশ্যে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের…

ByByNews Desk Sep 9, 2026

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top