News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেখতে দেখতে ৩ বছর অতিক্রান্ত, চতুর্থ বছরে পড়ল শিবরাজের চারাগাছ রোপণের সিদ্ধান্তের
Image

দেখতে দেখতে ৩ বছর অতিক্রান্ত, চতুর্থ বছরে পড়ল শিবরাজের চারাগাছ রোপণের সিদ্ধান্তের

ভোপাল, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৩ বছর আগে প্রতিদিন একটি করে চারাগাছ লাগানোর প্রতিজ্ঞা করেছিলেন। মঙ্গলবার সেই প্রতিজ্ঞার ৩ বছর পূর্ণ হয়ে চতুর্থ বছরে পড়ল। চতুর্থ বছরের প্রথম দিনে শিবরাজ সিং চৌহান, তাঁর স্ত্রী সাধনা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে স্মার্ট সিটি পার্কে ১০৮টি চারাগাছ রোপণ করেন।

প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি নর্মদা জয়ন্তীতে প্রতিদিন একটি করে চারাগাছ রোপণের সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর গত তিন বছরে মধ্যপ্রদেশের পাশাপাশি চৌহান উত্তরাখণ্ড, তামিলনাড়ু, মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ত্রিপুরা, কর্ণাটক, পন্ডিচেরি, উড়িষ্যা, গোয়া, গুজরাট, কেরল সহ দেশের ১৬টি রাজ্যে ৩২৩৮টি চারা রোপণ করেছেন। তাঁর প্রতিজ্ঞার চতুর্থ বছরের শুরুতে তিনি স্ত্রী সাধনা সিং এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মঙ্গলবার সকালে স্মার্ট সিটি পার্কে ১০৮টি চারা রোপণ করেন।

Releated Posts

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026

পাকিস্তান সেনার প্রতি আস্থা সংকট, আসিম মুনিরের পাশে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে দাঁড় করানোর চেষ্টা

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান সেনাবাহিনীর প্রতি আস্থা সংকটের মধ্যেই সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে প্রকাশ্যে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের…

ByByNews Desk Sep 9, 2026

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top