News Flash

  • Home
  • দিনের খবর
  • শিরশিরানি রয়েছে শীতের; তিলোত্তমায় নামল তাপমাত্রা, তবুও ঠান্ডা আর ফিরবে না
Image

শিরশিরানি রয়েছে শীতের; তিলোত্তমায় নামল তাপমাত্রা, তবুও ঠান্ডা আর ফিরবে না

কলকাতা, ১৭ ফেব্রুয়ারি (হি.স ): আবহাওয়ার উন্নতি হতেই শীতের শিরশিরানি অনুভূত হল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শনিবার তাপমাত্রাও নামল কলকাতায়, এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা নেমে ১৮.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিক। পারদ-পতন হলেও শীত এই বছরের মতো আর ফিরবে না। অন্তত এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী কয়েক দিনে রাজ্যের সর্বত্র তাপমাত্রা কিছুটা কমতে পারে। ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রার পারদ। তবে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা আর নেই। আপাতত মনোরমই থাকবে আবহাওয়া। এই সময়ে কমবে রাতের তাপমাত্রা। যাইহোক শনিবার সকালে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে হালকা শীতের আমেজ বেশ ভালোই মালুম হয়েছে।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top