News Flash

  • Home
  • দিনের খবর
  • সরস্বতী প্রতিমা নিরঞ্জনকে ঘিরে অশান্ত বিহার, দারভাঙ্গা ও ভাগলপুরে ঝামেলা
Image

সরস্বতী প্রতিমা নিরঞ্জনকে ঘিরে অশান্ত বিহার, দারভাঙ্গা ও ভাগলপুরে ঝামেলা

পাটনা, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): সরস্বতী প্রতিমা নিরঞ্জনকে ঘিরে অশান্ত হয়ে উঠল বিহারের দুই জেলা। শুক্রবার রাতে প্রতিমা বিসর্জনকে ঘিরে বিহারের দারভাঙ্গায় দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়। আবার ভাগলপুরেও প্রতিমা বিসর্জনকে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। সরস্বতী মূর্তি নিরঞ্জনের সময় দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের বিষয়ে দারভাঙ্গার ডিএম রাজীব রওশন বলেছেন, “বাহেরা থানার অধীনে বাহেরা মার্কেট এলাকায়, প্রতিমা বিসর্জনের সময়, দু’টি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়। আধিকারিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জড়িতদের শনাক্ত করা হচ্ছে… দুই সম্প্রদায়ের মধ্যে পাথর ছোঁড়া হয়েছে… এখন পর্যন্ত কোনও আহত হওয়ার খবর নেই… কয়েকজনকে আটক করা হয়েছে।”

অন্যদিকে, শুক্রবার সরস্বতী প্রতিমা বিসর্জনের সময় ঢিল ছোড়ার অভিযোগে ভাগলপুরের লোদিপুরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ভাগলপুরের এসপি রাজ বলেছেন, “লোদিপুর থানার অধীনে, প্রতিমা বিসর্জনের সময় দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়। প্রতিমা বিসর্জন এখন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।”

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top