News Flash

  • Home
  • দেশ
  • কৃষকদের স্বার্থে অনেক পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী, ফের বললেন অনুরাগ ঠাকুর
Image

কৃষকদের স্বার্থে অনেক পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী, ফের বললেন অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : কৃষকদের স্বার্থে অনেক পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফের বললেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। একইসঙ্গে তিনি আশা ব্যক্ত করে বলেছেন, কৃষক নেতাদের সঙ্গে কেন্দ্রের আগামী রবিবারের বৈঠক ফলপ্রসূ হবে। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ ঠাকুর বলেছেন, “আগামী রবিবার কৃষকদের সঙ্গে আলোচনার জন্য পরের দিন ধার্য করা হয়েছে। আমি আশাবাদী, পরবর্তী আলোচনা একটি ইতিবাচক পরিবেশে হবে এবং আমরা এই (কৃষকদের) সমস্যা সমাধানের দিকে এগিয়ে যাব। প্রধানমন্ত্রী মোদী কৃষকদের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন।”

উল্লেখ্য, কেন্দ্রের সঙ্গে কৃষকদের তৃতীয় বৈঠকে কোনও অগ্রগতি হয়নি। বলাই যেতে পারে, বৃহস্পতিবারের বৈঠক ফলপ্রসূ হয়নি। রবিবার ফের কৃষক নেতাদের সঙ্গে বৈঠকে বসবে কেন্দ্র। বৃহস্পতিবার কৃষক নেতাদের সঙ্গে তাঁদের দাবিদাওয়া নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা, পীযূষ গোয়েল ও নিত্যনন্দ রাই। বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও। বৈঠকের পর বৃহস্পতিবার অনেক রাতে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা বলেছেন, “কেন্দ্রীয় সরকার এবং কৃষক ইউনিয়নের মধ্যে খুবই ইতিবাচক আলোচনা হয়েছে। কৃষক ইউনিয়নের দ্বারা আলোকিত বিষয়গুলির উপর দৃষ্টি নিবদ্ধ করে, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পরবর্তী বৈঠক রবিবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। আমরা সবাই শান্তিপূর্ণভাবে সমাধান করব।”

Releated Posts

পাঞ্জাব সীমান্তে মাদকবিরোধী অভিযান জোরদার: তারন তারণে ৪৯০ এনডিপিএস মামলা, উদ্ধার ৪৭ কেজির বেশি হেরোইন

চণ্ডীগড়, ৪ মে: পাঞ্জাবের পাকিস্তান সীমান্তবর্তী তারন তারণ জেলায় মাদকচক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাচ্ছে পুলিশ। গত তিন মাসে…

ByByNews Desk May 4, 2026

শৃঙ্গেরি পুনর্গণনা বিতর্ক: জয়ী বিজেপি প্রার্থী ডি.এন. জীবরাজসহ ৩ জনের বিরুদ্ধে এফআইআর

চিক্কামাগালুরু (কর্নাটক), ৪ মে: শৃঙ্গেরি বিধানসভা কেন্দ্রে পোস্টাল ব্যালট পুনর্গণনাকে ঘিরে বিতর্কের জেরে জয়ী বিজেপি প্রার্থী ডি.এন. জীবরাজসহ…

ByByNews Desk May 4, 2026

জেলে বন্দি বিআরএস নেতার সঙ্গে দেখা কেটিআরের, ‘প্রতিহিংসার রাজনীতি’ অভিযোগ কংগ্রেস সরকারের বিরুদ্ধে

হায়দরাবাদ, ৪ মে (আইএএনএস): তেলেঙ্গানায় কংগ্রেস সরকারের বিরুদ্ধে ‘প্রতিহিংসার রাজনীতি’র অভিযোগ তুললেন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-এর কার্যনির্বাহী সভাপতি…

ByByNews Desk May 4, 2026

বিক্রমশীলা সেতুর অংশ ভেঙে পড়া: তৎপর বিহার সরকার, সেনার সাহায্য চাওয়া হল

পাটনা, ৪ মে (আইএএনএস): ভাগলপুরে বিক্রমশীলা সেতু-র একটি অংশ ভেঙে পড়ার ঘটনার পর দ্রুত তৎপর হয়েছে বিহার সরকার।…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top