News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লিতে রঙের কারখানায় ১১ জন শ্রমিকের মৃত্যুতে শোক প্রকাশ রাষ্ট্রপতি-উপরাষ্ট্রপতির
Image

দিল্লিতে রঙের কারখানায় ১১ জন শ্রমিকের মৃত্যুতে শোক প্রকাশ রাষ্ট্রপতি-উপরাষ্ট্রপতির

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : দিল্লির আলিপুরে একটি রঙের কারখানায় অগ্নিকাণ্ডে ১১ জন শ্রমিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

শুক্রবার এই ঘটনায় শোক প্রকাশ করে রাষ্ট্রপতি এক্স-এ একটি পোস্ট করেছেন। তিনি এক্স-এ লিখেছেন, দিল্লির আলিপুরে একটি কারখানায় আগুন লেগে একাধিক কর্মীর মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। আমি মৃতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। উপরাষ্ট্রপতি এক্স-এ লিখেছেন, “নয়াদিল্লির আলিপুরে একটি কারখানায় অগ্নিকাণ্ডের মর্মান্তিক প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। পরিবার এই কঠিন সময়ে যেন শক্তি পায় এই সান্ত্বনা দিচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” ১৫ ফেব্রুয়ারি দিল্লির আলিপুরে একটি রঙের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দিল্লি দমকল বিভাগের চেষ্টা সত্ত্বেও ১১ জন কর্মীকে বাঁচানো যায়নি।

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top