News Flash

  • Home
  • দেশ
  • দিল্লির আলিপুরের অগ্নিকাণ্ডকে দুর্ভাগ্যজনক বললেন কেজরিওয়াল, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
Image

দিল্লির আলিপুরের অগ্নিকাণ্ডকে দুর্ভাগ্যজনক বললেন কেজরিওয়াল, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লির আলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার সকালে ঘটনাস্থলে এসে কেজরিওয়াল বলেছেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। একটি রঙ কারখানায় আগুন লেগেছে। ১১ জন প্রাণ হারিয়েছেন এবং আরও ৪ জন আহত হয়েছেন। আমরা নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা, গুরুতর জখমদের ২ লক্ষ টাকা করে দেব এবং সামান্য আহতদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে দেওয়া হবে।”

ঘটনাস্থল পরিদর্শনের পর কেজরিওয়াল আরও বলেছেন, “জানানো হচ্ছে, দমকল অনেক দেরি করেছিল, আমি এ জন্য তদন্তের নির্দেশ দেব। আবাসিক এলাকায় কারখানা চালানোর জন্য কারখানার মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” সংলগ্ন কয়েকটি দোকান পুড়ে গিয়েছে বলেও জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top