News Flash

Image

মমতাকে জনগণ কখনও ক্ষমা করবে না : দিলীপ ঘোষ

খড়গপুর, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): সন্দেশখালির ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। দিলীপের মতে, মমতাকে জনগণ কখনও ক্ষমা করবে না। বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেছেন, “শাহজাহান শেখ, শিবুর মতো অপরাধীদের আইনের হাত থেকে আড়াল করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু জনগণ তাঁকে ক্ষমা করবে না, তাঁকে হয় (নিজের পদ) ছাড়তে হবে নয়তো মানুষ তাঁকে তা করতে বাধ্য করবে।”

সন্দেশখালি হিংসা প্রসঙ্গে দিলীপ ঘোষ এদিন আরও বলেছেন, “আমরা সন্দেশখালিতে গিয়ে জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, কিন্তু পুলিশ জোর করে বাধা দিচ্ছে। গতকাল যেভাবে আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আহত হয়েছেন, তা নিন্দনীয়। আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top