News Flash

  • Home
  • খেলা
  • সেইল ফুটবল একাডেমিতে ত্রিপুরা থেকে খেলোয়াড়
Image

সেইল ফুটবল একাডেমিতে ত্রিপুরা থেকে খেলোয়াড়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারি।। পুনরায় ত্রিপুরা থেকে ফুটবলার নিযুক্তির কাজ শুরু করতে যাচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার ফুটবল একাডেমি। এবার পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বানপুর ইসকো স্টিল প্লান্ট এর সেইল ফুটবল একাডেমির জন্য। এ উপলক্ষে প্রিলিমিনারি সিলেকশন ট্রায়াল আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি। ১-১-২০০৪ থেকে ৩১-১২-২০০৬ এর মধ্যে যাদের জন্ম, ১৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় মাঠে রিপোর্ট করতে বলা হয়েছে। গোলকিপারের ভূমিকায় খেলোয়াড়দের উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি এবং অন্যান্য পজিশনের ফুটবলারদের ক্ষেত্রে দৈহিক উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি হতে হবে। উপযুক্ত ফুটবলারদের দুই কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি, আধার কার্ড ও বার্থ সার্টিফিকেটের ফটোকপি সঙ্গে নিয়ে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত সুভেনজিৎ সিনহা অথবা সুজিত ঘোষের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। প্রয়োজনে তাঁদের সঙ্গে ফোনে ৯৮৬২৪৭৬৩২২ অথবা ৮২৫৮৮২৬৮০০ নম্বরে যোগাযোগ করতে টিএফএ-র পক্ষ থেকে সচিব এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top