News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী ১৬ ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে সংযুক্ত কিষাণ মোর্চার উদ্যোগে রাজপথে মিছিল
Image

আগামী ১৬ ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে সংযুক্ত কিষাণ মোর্চার উদ্যোগে রাজপথে মিছিল

আগরতলা, ১৩ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আগামী ১৬ ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে সর্বভারতীয় রাজ্য সরকারী কর্মচারী মহাসংঘ। এরই সমর্থনে সংযুক্ত কিষাণ মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন আজ রাজপথে মিছিল অনুষ্ঠিত হয়েছে। ওই মিছিলটি মেলার মাঠ এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনির সামনে গিয়ে শেষ হয়েছে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত, শিক্ষক-কর্মচারীদের স্বার্থ পরিপন্থী সার্কুলার জারি ,শ্রমিক-কৃষক-ক্ষেতমজুর বিরুদ্ধে ২৪ দফা দাবীতে সারা দেশব্যাপী ধর্মঘট করার ঘোষণা দিয়েছে সর্বভারতীয় রাজ্য সরকারী কর্মচারী মহাসংঘ। তাছাড়া, পুরানো ডিফাইন্ড বেনিফিট পেনশন চালু করা, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের বেসরকারিকরণ, কর্পোরাইটেজেশান বন্ধ করা, সরকারি দপ্তরে ডাউন সাইজিং বন্ধ করা, অবিলম্বে সমস্ত শূন্যপদ পূরণ করা, জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল করা, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ করা সহ- মোট ২৪ দফা দাবিতকে সমর্থন জানিয়েছেন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি (এইচ.বি.রোড) ।

Releated Posts

খোয়াইয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত, যোগাভ্যাসে শামিল মন্ত্রী সুশান্ত চৌধুরী

খোয়াই, ২১ জুন : ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’ প্রতিপাদ্যকে সামনে রেখে খোয়াইয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল ১২তম…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে সুস্থ জীবনের বার্তা, মোহনপুরে যোগাভ্যাসে শামিল কৃষিমন্ত্রী রতন লাল নাথ

মোহনপুর, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মোহনপুরে একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে যোগচর্চার মাধ্যমে সুস্থ ও সচেতন…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে স্বাস্থ্যসচেতনতার ডাক, যোগচর্চার আহ্বান মুখ্যমন্ত্রীর 

আগরতলা, ২১ জুন: আগরতলা, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে উদ্দীপনা ও উৎসাহের মধ্য দিয়ে পালিত…

ByByNews Desk Jun 21, 2026

‘সুস্থ সমাজই গড়ে তোলে শক্তিশালী ও সমৃদ্ধ জাতি’ — আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রী মোদির আহ্বান

কলকাতা, ২১ জুন (আইএএনএস): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার কলকাতার ঐতিহাসিক রেড রোডে জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে নেতৃত্ব দেন…

ByBySandeep Biswas Jun 21, 2026
Scroll to Top