News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রশাসনিক বৈঠকেই মুখ্যসচিবকে কার্যত ধমক মুখ্যমন্ত্রীর
Image

প্রশাসনিক বৈঠকেই মুখ্যসচিবকে কার্যত ধমক মুখ্যমন্ত্রীর

হুগলি, ১২ ফেব্রুয়ারি, (হি.স.): আরামবাগে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান ও প্রশাসনিক বৈঠকের মাঝে মুখ্যসচিবকে ধমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে বসে ফোনে কিছু করছিলেন বি পি গোপালিকা। কথা বলার ফাঁকে তা নজরে পড়তেই মুখ্যমন্ত্রী কার্যত ধমক দেন তাঁকে। যদিও সঙ্গে সঙ্গেই ফের বক্তব্য শুরু করেন।

সোমবার আরামবাগে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান ও প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই আমজনতার কাছে রাজ্যের জনমুখী প্রকল্পগুলোর কথা তুলে ধরেন তিনি। বলেন, সরাসরি মুখ্যমন্ত্রীতে জানানো অভিযোগের সমাধানও করা হয়েছে যত দ্রুত সম্ভব। চলতি বছর বাজেটে নতুন করে যে প্রকল্পগুলোর কথা ঘোষণা করা হয়েছে, সেগুলোও তুলে ধরেন তিনি। এরই মাঝে বকেয়া নিয়ে মুখ্যসচিবকে একটি প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। তখন পিছন ফিরে মমতা বন্দ্যোপাধ্যায় দেখেন বি পি গোপালিকা ফোন দেখছেন। তখনই তিনি বলেন, “এই দেখো এখন ফোন দেখছে।” যদিও সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রীর প্রশ্নের জবাব দেন গোপালিকা।

Releated Posts

নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়িতে গুলি, গ্রেফতার ২

কলকাতা, ৩ মে (আইএএনএস): উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়িতে গুলি চালানোর ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk May 3, 2026

দিল্লির বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাজনাথ সিংয়ের

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): দিল্লির বিবেক বিহার এলাকায় বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ…

ByByNews Desk May 3, 2026

তামিলনাড়ুতে ভোটগণনা ঘিরে কড়া নিরাপত্তা, মোতায়েন ১৮ হাজার পুলিশ

চেন্নাই, ৩ মে (আইএএনএস): তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণাকে ঘিরে সোমবার রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোট…

ByByNews Desk May 3, 2026

৪ মে ফলাফল, বামেদের অস্তিত্বের লড়াইয়ে বড় পরীক্ষা

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): উচ্চ ভোল্টেজ বিধানসভা নির্বাচনের পর ৪ মে ঘোষিত হতে চলা জনমত বামপন্থী দলগুলির জন্য…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top