News Flash

  • Home
  • দিনের খবর
  • মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থা স্থিতিশীল, ফোনে খোঁজ নিলেন মোদী
Image

মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থা স্থিতিশীল, ফোনে খোঁজ নিলেন মোদী

কলকাতা, ১২ ফেব্রুয়ারি (হি.স.): বলিউডের জনপ্রিয় অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর স্বাস্থ্যের আরও উন্নতি হয়েছে। মিঠুন চক্রবর্তীকে ফোন করে তাঁর খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোমবার অ্যাপোলো হাসপাতাল সূত্রে অভিনেতার শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য জানানো হয়েছে। জানা গেছে, রবিবার রাতে মিঠুনের ভালো ঘুম হয়েছে। খাবার খেয়েছেন এবং চিকিৎসকদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মিঠুন চক্রবর্তীকে ফোন করে কথা বলেছেন। মিঠুনের ঘনিষ্ঠ সূত্রে থেকে জানা গিয়েছে যে রবিবার রাতে প্রধানমন্ত্রী মোদী তাঁকে ফোন করেছিলেন। প্রধানমন্ত্রী অভিনেতার সঙ্গে কথা বলেছেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। মিঠুন চক্রবর্তী এই ফোনের জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, শনিবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন মিঠুন চক্রবর্তী। তাঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। রবিবার চিকিৎসকরা জানিয়েছিলেন, মিঠুন প্রায় সুস্থ হয়ে উঠেছেন এবং কিছু পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে ছেড়ে দেওয়া হবে। বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীও হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন। তাঁর সঙ্গে দেখা করেছেন আরও অনেক নেতাও।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top