News Flash

Image

নিজে চোখে দেখতে চাই সন্দেশখালিকে : রাজ্যপাল

কলকাতা, ১২ ফেব্রুয়ারি (হি.স.): কেরল থেকে সোমবার সকালেই ফিরেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর ফিরেই বিমানবন্দর থেকেই সোজা সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দেন তিনি। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল জানান, ” গত কয়েকদিনে উত্তপ্ত হয়েছে সন্দেশখালি। তাই সেখানে কি আছে তা নিজে চোখেই দেখতে চাই। সন্দেশ আছে না গলি। কি আছে নিজে গিয়ে দেখবো। আমি কেরলে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলাম সেখান থেকে অনুষ্ঠান ব্যতি রেখেই ফিরেছি।”

গতকাল রাতেই সন্দেশখালি নিয়ে কড়া বিবৃতি দেওয়া হয়েছে। একই সঙ্গে জানানো হয় সোমবার তিনি সন্দেশখালি যাবেন। সেই সূচি অনুযায়ী এদিন বিমান বন্দর থেকে সোজা গেলেন সেখানে। এদিকে গত কয়েকদিনে বারেবারে উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালি। গ্রামের মহিলারা তাদের ওপর অত্যাচারের কথা প্রকাশ্যে এসে বলেছেন। পাশাপাশি বহু মানুষের জমি অবৈধ ভাবে দখল করে নেওয়া হয়েছে। এই ঘটনায় বিরোধী দলও সরব হয়েছে, তারা জানিয়েছে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রীর কালে মহিলারাই নিরাপদ নয়।

Releated Posts

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top