News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অসাধু কাঠ ব্যবসায়ীদের মুক্তাঞ্চলে পরিণত পেচারথল বনাঞ্চল
Image

অসাধু কাঠ ব্যবসায়ীদের মুক্তাঞ্চলে পরিণত পেচারথল বনাঞ্চল

নিজস্ব প্রতিনিধি, পেচারথল, ১১ ফেব্রুয়ারি: 

পেচারথল বনাঞ্চল কার্যত অসাধু কাঠ ব্যবসায়ী এবং কাঠ পাঁচারকারীদের মুক্তাঞ্চলে পরিনত হয়েছে। পেচারথল রেন্জ এলাকার কয়েকটি বনাঞ্চলে জোত জায়গার গাছের পারমিট নিয়ে নজির বিহীন কেলেঙ্কারির বেশ কিছু তথ্য মিলেছে। রিজার্ভ এবং  খাসজমি জোত জমির সাথে সংযুক্ত করে অসাধু তহশিলদার এবং বন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মিলে ভুয়া ম্যাপ তৈরি করে লক্ষ লক্ষ টাকার বনজ সম্পদ কেটে নিচ্ছে।

জানা গেছে অসাধু বনকর্মিদের যোগসাজশে প্রতিনিয়ত মূল‍্যবান বনজ সম্পদ এভাবে কেঁটে নেওয়া হচ্ছে। ক্রমে গোটা বিষয়টি আয়ত্বের বাইরে চলে যাচ্ছে। বনজ সম্পদ পাচারকারীদের সহযোগে পেচারথল বনদপ্তরের স্থানীয় কর্মকর্তা মূল‍্যবান সেগুন ,সুন্দি গাছ বেঁচে দেওয়ার ধান্দা দীর্ঘদিন ধরে চলছে বলে অভিযোগ উঠেছে। 

এদিকে গত কয়েক বছর ধরে পেচারথল রেন্জের নবীনছড়া,আন্ধারছড়ার বিস্তীর্ণ এলাকায়  কতিপয় স্থানীয় বনকর্তার দৌলতে ন‍্যাড়া হচ্ছে গোটা বনাঞ্চল। 

গোটা পেচারথল এবং মাছমারাসহ বিভিন্ন এলাকার কিছু অসাধু কাঠ ব‍্যবসায়ী, তহশিলদার সহযোগে ভূয়ো ম্যাপ তৈরি করে  টেন্ড মার্কিং, লগ মার্কিন করে মূল্যবান গাছ কেটে নিয়ে যাচ্ছে । অভিযোগ এই ঘটনায় সরাসরি জড়িত পেচারথল রেন্জ এলাকার বনদপ্তরের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা।  

সরকারি খাস এবং রিজার্ভ ফরেস্ট এর জমিতে টেম্পারিং করে বিভিন্ন জোতদারের নাম দেখিয়ে গাছের পারমিট হচ্ছে। পুরো ঘটনা সঠিকভাবে তদন্ত করা হলে কেচো খুঁজতে অজগর বেরুয়ে যেতে পারে। 

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top