News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • রঙিয়ায় শ্ৰীমন্ত শংকরদেব সংঘের ৯৩-তম অধিবেশনের শেষ দিন বর্ণাঢ্য ভাগবত শোভাযাত্রা
Image

রঙিয়ায় শ্ৰীমন্ত শংকরদেব সংঘের ৯৩-তম অধিবেশনের শেষ দিন বর্ণাঢ্য ভাগবত শোভাযাত্রা

রঙিয়া (অসম), ১১ ফেব্রুয়ারি (হি.স.) : কামরূপ জেলার অন্তর্গত রঙিয়ায় চলমান শ্ৰীমন্ত শংকরদেব সংঘের ৯৩-তম অধিবেশনের আজ তৃতীয় তথা অন্তিম দিন। অধিবেশনের অন্তিমদিনের কার্যক্রম শুরু হয় ধর্মধ্বজ উত্তোলনের মাধ্যমে। এদিন সকাল ৯-টায় ধৰ্মধ্বজ উত্তোলন করেন শ্ৰীমন্ত শংকরদেব সংঘের প্রধান ভবেন্দ্ৰনাথ ডেকা। তাঁকে সঙ্গে দেন সংঘের প্ৰধান সম্পাদক কুশল ঠাকুরিয়া।

এর পর ১০টায় বের হয় ভাগবত শোভাযাত্ৰা। শোভাযাত্রা রঙিয়া মজনজানা ভৈয়রা হাটিখলা ময়দান থেকে শহর হয়ে প্রায় ১৮ কিলোমিটার পথ পরিক্রমা করে আবার ময়দানে আসে।

ভাগবত শোভাযাত্ৰায় সুসজ্জিত বিশাল ট্যাবলোয় ময়ূরাসন এবং শ্রীগুরুর আসন প্ৰতিষ্ঠা করা হয়। অসমের বিভিন্ন জেলা থেকে আগত অসংখ্য ভক্ত-বৈষ্ণব, মা-বোনেরা ধুতি, কুর্তা, মেখলা পরে শোভাযাত্রায় পা মিলিয়েছেন। গোটা পরিক্রমায় ভক্ত-বৈষ্ণব, মা-বোনেরা নেচে-গেয়ে শ্রীগুরু ও ভাগবত-বন্দনা কীর্তন করেছেন।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top