News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সুবিধা পৌঁছে দেওয়াই বিজেপির লক্ষ্য, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Image

সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সুবিধা পৌঁছে দেওয়াই বিজেপির লক্ষ্য, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে বললেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারিঃ

পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যু বার্ষিকী গোটা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এদিনটিকে সমর্পণ দিবস হিসেবে পালন করে বিজেপি দল। রাজ্যেও এর ব্যতিক্রম হয়নি।   

এদিনের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে প্রদেশ বিজেপি কার্যালয়ে। এদিনের এই অনুষ্ঠানে রাজ্য কার্যালয়ে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্য দলীয় কর্মকর্তারা। এদিন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্প-মাল্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন দলের সদস্যরা।  

এছাড়াও বিভিন্ন মণ্ডলেও এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। ৮ নং টাউন বড়দোয়ালী মণ্ডলের উদ্যোগে এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এদিন সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা। এদিন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুস্পারঘ্য অর্পণ করে মুখ্যমন্ত্রী বলেন, দেশের কৃষ্টি সংস্কৃতি রক্ষার্থে এবং একে এক অন্যরূপ দিয়েছিলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। তাঁর রূপরেখাতেই দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি দল সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত উন্নয়ন পৌঁছে দেবার কাজ করে যাচ্ছে।

Releated Posts

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026

জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতির পৃথক পরিসংখ্যান নয়, তবে মাতৃভাষায় উত্তরদাতার তথ্য হবে নথিভুক্ত

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ২০২৭ সালের জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতি এবং ত্রিপুরা ভাষার পৃথক গণনা ও পরিসংখ্যান প্রকাশের দাবি নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

সেবা সংকল্প অভিযানে মেগা রক্তদান শিবির, প্রজ্ঞা ভবনে রক্তদান করলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে মেগা…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top