News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বহি রাজ্যে যাওয়ার পথে আগরতলা রেল স্টেশনে আটক তিন বাংলাদেশী যুবতী সহ ৩ পাচারকারী
Image

বহি রাজ্যে যাওয়ার পথে আগরতলা রেল স্টেশনে আটক তিন বাংলাদেশী যুবতী সহ ৩ পাচারকারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারি: 

ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনীর চোখে ধুলো দিয়ে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে প্রতিনিয়ত অনুপ্রবেশ ঘটে চলেছে। পাচারচক্র এসব বাংলাদেশী ও রোহিঙ্গাদের ত্রিপুরায় অনুপ্রবেশ করাচ্ছে। এধরনের অনুপ্রবেশের ফলে ত্রিপুরার আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে নানা সমস্যা দেখা দিচ্ছে। ত্রিপুরাকে করিডোর করে সক্রিয় রয়েছে আন্তর্জাতিক নারী পাচার চক্র। রেলপথে বহিরাজ্যে পাড়ি দেওয়ার আগে এমন একটি পাচার চক্রকে গ্রেফতার করল আগরতলা জিআরপি থানার পুলিশ। 

তিন পাচারকারী সহ পুলিশ তিন বাংলাদেশী যুবতীকে আটক করেছে। ধৃত বাংলাদেশি তিন যুবতীর মধ্যে রয়েছেন মৌসুমী, ঝরনা এবং রহিমা। জিআরপি থানার পুলিশ আধিকারিক জানান রবিবার সকালে তারা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে করে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছিল। তাদের সঙ্গে ছিল ত্রিপুরার সোনামুড়া মহকুমার মামুন হোসেন ,রহিমা আক্তার এবং আনজুর আলম। 

জিআরপি থানার পুলিশের দাবি বাংলাদেশী তিন যুবতীকে সোনামুড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ত্রিপুরায় আনা হয়েছিল। উদ্দেশ্য ছিল তাদেরকে কলকাতা পাচার করার। কিন্তু পুলিশের তৎপরতায় রেল স্টেশনে তারা ধরা পড়ে যায়। পুলিশ তাদের বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। সোমবার তাদেরকে রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে হাজির করা হবে। অনুপ্রবেশ বন্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশকে কঠোর মনোভাব গ্রহণ করার দাবি উঠেছে।

Releated Posts

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026

জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতির পৃথক পরিসংখ্যান নয়, তবে মাতৃভাষায় উত্তরদাতার তথ্য হবে নথিভুক্ত

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ২০২৭ সালের জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতি এবং ত্রিপুরা ভাষার পৃথক গণনা ও পরিসংখ্যান প্রকাশের দাবি নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

সেবা সংকল্প অভিযানে মেগা রক্তদান শিবির, প্রজ্ঞা ভবনে রক্তদান করলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে মেগা…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top