News Flash

  • Home
  • খেলা
  • গনেশ, বিক্রমের দুরন্ত ব্যাটিং চন্ডিগড়কে জবাব দিচ্ছে ত্রিপুরা
Image

গনেশ, বিক্রমের দুরন্ত ব্যাটিং চন্ডিগড়কে জবাব দিচ্ছে ত্রিপুরা

চন্ডিগড়-‌৩৫৬

ত্রিপুরা-‌১৬৩/‌৪

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারি।। স্বাগতিক চন্ডিগড়কে জবাব দিচ্ছে ত্রিপুরা। রণজি ট্রফি ক্রিকেটে। পেশাদার ক্রিকেটার গনেশ সতীশ এবং অলরাউন্ডার বিক্রম দেবনাথের দুরন্ত ব্যাটিংয়ে। রবিবার সকালে ওই দুই ব্যাটসম্যান যতক্ষণ উইকেট টিকে থাকতে পারবেন ততক্ষণই ত্রিপুরার বড় স্কোর নির্ভর করবে। চন্ডিগড়ের সেক্টর ১৬ মাঠের ২২ গজে এখন অনেকটা ব্যাটিং সহায়ক। সকালের প্রথম ১ ঘন্টা ছাড়া। ওই ১ ঘন্টা যদি দুই অপরাজিত ব্যাটসম্যান দৃঢ়তার সঙ্গে কেলে দিতে পারেন তাহলেই লিড নিশ্চিত হবে। নতুবা চাপে থাকবে রাজ্যদল। স্বাগতিক দলের ৩৫৬ রানের জবাবে ত্রিপুরা দ্বিতীয দিনের শেষে প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৮৭ রান করে। ত্রিপুরার গনেশ ৬৭ রানে এবং বিক্রম ৫০ রানে অপরাজিত রয়েছেন। ত্রিপুরা এখনও পিছিয়ে রযেছে ১৬৯ রানে। উইকেটের যা অবস্থা তাতে ওই রান অতিক্রম করার কোনও ব্যাপার নয়। দরকার ধৈয্য ধরে উইকেটে টিকে থাকা। প্রথম দিনের ৬ উইকেটে ২৮২ রান নিয়ে খেলতে নেমে শনিবার আরও ৭৪ রান যোগ করার ফঁাকে শেষ ৪ টি উইকেট হারায় চন্ডিগড়। স্বাগতিক দলের পক্ষে এদিন ময়াঙ্ক সিন্ধু ৮০ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৪১ এবং গুরিন্দর সিং ১১০ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ৩১ রান করেন। ত্রিপুরার পক্ষে বিক্রম দেবনাথ ৩১ রানে ৩টি, মণিশঙ্কর মুড়া সিং ৫৯ রানে, রাণা দত্ত ৫৫ রানে এবং পারভেজ সুলতান ৮৪ রানে ২ টি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে শুরু থেকেই কিছুটা নড়বড়ে ছিলো ত্রিপুরার ইনিংস। মাত্র ৮০ রানে ত্রিপুরা হারায় প্রথম সারির ব্যাটসম্যান বিশাল ঘোষ (‌২৪), বিক্রম কুমার দাস (‌১৫), শ্রীদাম পাল (‌২০)‌ এবং সুদীপ চ্যাটার্জি (‌৬)কে। ওই অবস্থায় চাপের মুখে ঠান্ডা মাথায় ব্যাট করতে থাকেন সতীশ এবং বিক্রম। এবং সেট হয়ে স্কোরবোর্ড সচল রাখার দিকে নজর দেন। পঞ্চম উইকেটে ওই জুটি ২১৯ বল খেলে ১০৭ রান যোগ করে অপরাজিত থেকে যান। গনেশ ১৩৩ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৬৭ রানে এবং বিক্রম ৯৮ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৫০ রানে অপরাজিত তেকে যান। চন্ডিগড়ের পক্ষে রোহিত ধান্ডা‌ ৩২ রানে ২ টি উইকেট দখল করেন। রবিবার ত্রিপুরার সাফল্য নির্ভর করবে ব্যাটসম্যানদের উপর।‌‌

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top