News Flash

Image

অস্ত্র সহ ৬ এনএলএফটি জঙ্গির আত্মসমর্পণ

আগরতলা, ৯ ফেব্রুয়ারি: আজ অস্ত্র সহ এনএলএফটি (পিডি) গোষ্ঠীর ছয় জঙ্গি রাজ্য পুলিশের গোয়েন্দা শাখার কাছে আত্মসমর্পণ করেছে। ত্রিপুরা পুলিশের গোয়েন্দা শাখার তরফে এক বিবৃতিতে এই সংবাদ জানিয়েছে।

উত্তর ত্রিপুরা জেলার আনন্দবাজার থানাধীন সুরজ্যহাম পাড়া বাসিন্দা যতীন্দ্র ত্রিপুরা (৩৬), মখিরাম ত্রিপুরা (৩৬), প্রদীপ ত্রিপুরা (২৭), রোমাওইয়া রিয়াং (৫০) ,জোহানজয় (৩৬) এবং মণিচরণ ত্রিপুরা (৩৮) রাজ্য পুলিশের গোয়েন্দা শাখার কাছে আত্মসমর্পণ করেছে। জীবনের মূল স্রোতে যোগ দিতে ত্রিপুরা পুলিশের কাছে আত্মসমর্পণ করে।

এদিন এনএলএফটি জঙ্গীরা আত্মসমর্পণের সময় দুটি চাইনিজ রাইফেল, একটি স্টেনগান, ৭৭ এমএমের রাউন্ড ৬টি, ২টি চাইনিজ গ্রেনেড, ৭.৬২ লাইভ রাউন্ড-15 টি, ২টি চাঁদাবাজির নোটিশ এবং ১০০০ টাকা বাংলাদেশী মুদ্রা জমা দিয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, তারা ২০১৭ এবং ২০২২ সালের মধ্যে চরমপন্থী সংগঠনে যোগ দিয়েছিল। এখনও পর্যন্ত, এনএলএফটি-র ৩৬ জন সক্রিয় সদস্য ত্রিপুরা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। ত্রিপুরা রাজ্যকে বিদ্রোহ মুক্ত করার দিকে আরও অগ্রসর হয়েছে। জঙ্গিবাদের ক্ষেত্রে এটি ত্রিপুরা পুলিশের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন।

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top