News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতরত্ন পাচ্ছেন চৌধুরী চরণ সিং ও নরমসিমহা রাও, সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হচ্ছেন স্বামীনাথনজিও
Image

ভারতরত্ন পাচ্ছেন চৌধুরী চরণ সিং ও নরমসিমহা রাও, সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হচ্ছেন স্বামীনাথনজিও

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন দেওয়া হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংকে, এছাড়াও ভারতরত্ন দেওয়া হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরমসিমহা রাও এবং ডঃ এম এস স্বামীনাথনজি-কে। শুক্রবার সামাজিক মাধ্যম এক্স-এ এই তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী টুইট করে জানিয়েছেন, “আমাদের সরকারের এটা সৌভাগ্য যে, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং ভারতরত্ন সম্মানে ভূষিত হচ্ছেন। দেশের জন্য তাঁর অতুলনীয় অবদানের জন্য এই সম্মান উৎসর্গ করা হচ্ছে। নিজের সমগ্র জীবন কৃষকদের অধিকার ও তাঁদের কল্যাণে উৎসর্গ করেছিলেন তিনি।”

প্রধানমন্ত্রী মোদী আরও জানিয়েছেন, “আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী পি ভি নরসিমহা রাও গারুকে ভারতরত্ন দিয়ে সম্মানিত করা হবে, তা জানাতে পেরে আনন্দিত। একজন বিশিষ্ট পণ্ডিত এবং রাষ্ট্রনায়ক হিসাবে, নরসিংহ রাও বিভিন্ন ক্ষেত্রে ভারতকে ব্যাপকভাবে সেবা করেছেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী এবং বহু বছর ধরে সংসদ ও বিধানসভার সদস্য হিসাবে তিনি যে কাজ করেছেন তার জন্য তিনি সমানভাবে স্মরণীয়। তাঁর দূরদর্শী নেতৃত্ব ভারতকে অর্থনৈতিকভাবে উন্নত করতে, দেশের সমৃদ্ধি এবং বৃদ্ধির জন্য একটি শক্ত ভীত স্থাপনে সহায়ক ছিল।”

প্রধানমন্ত্রী আরও জানান, “এটা অত্যন্ত আনন্দের বিষয় যে ভারত সরকার ডঃ এম এস স্বামীনাথনজিকে ভারতরত্ন প্রদান করছে, কৃষি ও কৃষকদের কল্যাণে আমাদের দেশে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ। তিনি চ্যালেঞ্জিং সময়ে ভারতকে কৃষিতে স্বনির্ভরতা অর্জনে সহায়তা করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং ভারতীয় কৃষিকে আধুনিকীকরণের দিকে অসামান্য প্রচেষ্টা করেছিলেন।”

Releated Posts

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026

পাকিস্তান সেনার প্রতি আস্থা সংকট, আসিম মুনিরের পাশে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে দাঁড় করানোর চেষ্টা

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান সেনাবাহিনীর প্রতি আস্থা সংকটের মধ্যেই সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে প্রকাশ্যে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের…

ByByNews Desk Sep 9, 2026

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top