News Flash

Image

কোকরাঝাড়ের বালাজানে সংঘটিত সড়ক দুৰ্ঘটনায় তিন সরকারি কর্মী সহ আহত পাঁচ

কোকরাঝাড় (অসম), ৮ ফেব্রুয়ারি (হি.স.) : কোকরঝাড় জেলার বালাজান তিনআলিত এক ভয়াবহ সড়ক দুৰ্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। রাজ্য পরিবহণ বিভাগের একটি গাড়ির ধাক্কায় দুমড়-মুচড়ে গিয়েছে চার চাকার থার। ঘটনা বুধবার রাতে সংঘটিত হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, এএস ১৬ কে ৭০৩৯ নম্বরের অসম রাজ্য পরিবহণ বিভাগের একটি গাড়ি প্রচণ্ড ধাক্কায় এএস ০১ এফডি ৯৪২৮ নম্বরের থার গাড়িটি দু-তিন পাল্টি খেয়ে পাশে খাদে গিয়ে পড়ে। দুৰ্ঘটনায় দুটি গাড়ির মোট পাঁচজন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতরভাবে আহত হয়েছেন থার গাড়ির দুই যাত্রী। আহত দুজনকে রিংখাং মুসাহারি (২৮) এবং নিপন বড়ো (৩১) বলে শনাক্ত করা হয়েছে। এছাড়া পরিবহণ বিভাগের তিন কৰ্মচারীও এই দুর্ঘটনায় আহত হয়েছেন। তাঁদের যথাক্ৰমে এনফোর্সমেন্ট চেকার দীপঙ্কর দৈমারি, সহকারী এনফোর্সমেন্ট চেকার মহন্ত বসুমতারি এবং হোমগাৰ্ড বাসু নাৰ্জারি বলে পরিচয় পাওয়া গেছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পরিবহণ বিভাগের কর্মীরা কোকরাঝাড়ের শ্ৰীরামপুরে সরকারি কৰ্তব্য সম্পাদনের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তখন বালাজান তিনআলিতে দুই গাড়ির সংঘর্ষ হয়েছে। সূ্ত্ৰের দাবি, দুটি গাড়িই দুরন্ত গতিতে ছিল।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top