News Flash

  • Home
  • খেলা
  • এশিয়ান কাপ : আরও এক রোমাঞ্চকর সেমিফাইনাল, ইরানকে হারিয়ে ফাইনালে কাতার

এশিয়ান কাপ : আরও এক রোমাঞ্চকর সেমিফাইনাল, ইরানকে হারিয়ে ফাইনালে কাতার

দোহা, ৮ ফেব্রুয়ারি (হি.স.): স্বাগতিকদের বিরুদ্ধে সেমিফাইনালের শুরুটা ভালো করেছিল ইরান। তারাই জিতবে এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু সে সম্ভাবনাকে দূরে সরিয়ে প্রথমার্ধে পিছিয়ে পড়া কাতার দারুণভাবে ঘুরে দাঁড়াল প্রথমার্ধেই। দ্বিতীয়ার্ধে আবারও ম্যাচে ফেরে ইরান। খেলার ফলাফল ছিল ২-২। কিন্তু ম্যাচের শেষ দশ মিনিটে জয়সূচক গোল করে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠে কাতার।

বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে দোহার আল থুমামা স্টেডিয়ামে এশিয়ান কাপের সেমিফাইনাল ম্যাচে ইরানকে ৩-২ গোলে হারিয়েছে কাতার। টানা দুই আসরের ফাইনালে উঠল কাতার। ফাইনালে তাদের প্রতিপক্ষ প্রথমবার শিরোপার মঞ্চে ওঠা জর্ডান। ম্যাচের চতুর্থ মিনিটেই চমৎকার বাইসাইকেল কিকে গোল করেন ইরানের আজমাউন। ১৭ মিনিটে দূরপাল্লার শটে বল জালে পাঠান কাতারের জাসেম জাবের। প্রথমার্ধের শেষদিকে কাতারকে লিড এনে দেন আকরাম আফিফ। এরপর হ্যান্ডবলের জন্য পেনাল্টি থেকে সমতা ফেরায় ইরান। জাহানবাখশের শট আটকাতে পারেননি কাতার গোলরক্ষক। ৮২ মিনিটে কাতারের জয়সূচক গোলটা করেন আলমোয়েজ আলি। এরপর ইরান চেষ্টা করেও গোল করতে পারেনি। জয় নিয়ে মাঠ ছাড়ে কাতার।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top