News Flash

Image

আগরতলা-আখাউড়া রেল সংযোগ

নয়াদিল্লি, ০৮ ফেব্রুয়ারি ৷৷ ভারত ও বাংলাদেশের মধ্যে আগরতলা-আখাউড়া রেল সংযোগের একটি অংশ গত ১ নভেম্বর, ২০২৩ তারিখে বাংলাদেশের গঙ্গাসাগর থেকে ভারতের নিশ্চিন্তপুর পর্যন্ত পণ্যবাহী ট্রেন চালানোর মাধ্যমে উদ্বোধন করা হয়েছে৷

রেল মন্ত্রকের মতে, রেল প্রকল্পগুলি রাজ্যভিত্তিক বা অঞ্চলভিত্তিক না করে জোনাল রেলওয়ে ভিত্তিক অনুমোদন করা হয় এবং এর কারণ হল ভারতীয় রেলের প্রকল্পগুলি রাজ্যের সীমানা ছাড়িয়ে অন্যত্র বিস্তৃত হতে পারে। ০১.০৪.২০২৩ পর্যন্ত, ১৯ টি পরিকাঠামো প্রকল্পে (১৪ টি নতুন লাইন এবং ৫টি ডবল লাইন), ১,৯০৯ কিলোমিটার দীর্ঘ রেলপথের জন্য ৮১,৯৪১ কোটি টাকা ব্যয় করা হয়েছে যা উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে সম্পূর্ণ/আংশিকভাবে পড়েছে এবং এগুলি বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে৷ এর মধ্যে ৪৮২ কিলোমিটার রেলপথ ইতোমধ্যে চালু করা হয়েছে।

সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের তথ্য অনুযায়ী, উত্তর পূর্বাঞ্চলে ৩৭৭ টি প্রকল্পে ২,০৬,১৯০.৭৭ কোটি টাকা ব্যয়ে ৮৩৪৮.৪৮ কিলোমিটার দীর্ঘ সড়ক প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে।

বন্দর, জাহাজ চলাচল ও অভ্যন্তরীণ জলপথ মন্ত্রকের মতে, উত্তর-পূর্বাঞ্চলে ১০১০ কোটি টাকা ব্যয়ে ০৪ টি প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে৷ রাজ্যসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে আজ এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী বি এল ভার্মা।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top