News Flash

  • Home
  • দেশ
  • ’‘আগামী দিনে কী কী করব, শুনলে চমকে যাবেন’’, মন্তব্য মমতার
Image

’‘আগামী দিনে কী কী করব, শুনলে চমকে যাবেন’’, মন্তব্য মমতার

হাওড়া, ৭ ফেব্রুয়ারি, (হি.স.): ‘‘আমি আপনাদের পাহারাদার৷ আমি জমিদার নই, জোতদার নই৷ সরকারি থাকি আপনাদের পাহারাদার হিসেবে৷’’ সাধারণ মানুষের অধিকার রক্ষার বার্তা দিতে গিয়ে বুধবার এ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একই সঙ্গে আগামী দিনে বাংলার জন্য অনেক কিছুই করবেন বলে জানান৷ কিছুটা রহস্য রেখে তিনি বলেন, ‘‘আগামিদিনে কী কী করব, শুনলে চমকে যাবেন৷’’ হাওড়ায় প্রশাসনিক সভার মঞ্চে এ দিনের ভাষণে মুখ্যমন্ত্রী এ কথা বলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর আমলে হওয়া বিভিন্ন প্রকল্পের খতিয়ান তুলে ধরেন ৷ সেই প্রকল্পগুলি কিভাবে মানুষের উপকারে এসেছে, সেই ব্যাখ্যাও দেন৷

পাশাপাশি তিনি হাওড়ার কথা উল্লেখ করেন৷ তিনি জানান, এক সময় হাওড়াকে প্রাচ্যের ম্যানচেস্টার বলা হত৷ কিন্তু বাম আমলে এই জেলার পরিস্থিতি বেহাল হয়ে যায়৷ কিন্তু তাঁর জমানায় হাওড়ার হাল ঠিক করা হয় বলে তিনি দাবি করেন৷

পাশাপাশি তিনি দাবি করেন যে মানুষের জন্য লড়াই তিনি থামাবেন না৷ তিনি বলেন, ‘‘আমার নাম আন্দোলন৷ আমার নাম সংগ্রাম৷ আমার জন্ম আন্দোলনের মধ্য দিয়ে৷ আমার মৃত্যুও হবে আন্দোলনের মধ্যে দিয়ে৷’’

Releated Posts

কলকাতা ও হাওড়া পুরভোটের প্রস্তুতিতে কমিটি গড়ল বঙ্গ বিজেপি

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): চলতি বছরের শেষ দিকে কলকাতা পুরসভা (কেএমসি) এবং হাওড়া পুরনিগমের (এইচএমসি) নির্বাচন হওয়ার কথা।…

ByBySandeep Biswas Aug 25, 2026

পাটলিপুত্র টাউনশিপ প্রকল্পের বিরুদ্ধে বিহারে কৃষকদের আন্দোলন তীব্র

পটনা, ২৫ আগস্ট (আইএএনএস): প্রস্তাবিত পাটলিপুত্র গ্রিনফিল্ড স্যাটেলাইট টাউনশিপ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় বিহারে কৃষকদের আন্দোলন আরও…

ByBySandeep Biswas Aug 25, 2026

মধ্যপ্রদেশ: ‘অপারেশন সিঁদুর’ মন্তব্যে মন্ত্রী বিজয় শাহের বিরুদ্ধে মামলা চালানোর অনুমোদন নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়নি

ভোপাল, ২৫ আগস্ট (আইএএনএস): ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ঘটনায় মধ্যপ্রদেশের জনজাতি…

ByByNews Desk Aug 25, 2026

২০ বিদ্রোহী তৃণমূল সাংসদকে নোটিস সুপ্রিম কোর্টের, স্পিকার আগেই নোটিস দিয়েছেন: সলিসিটর জেনারেল

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): ২০ জন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদের বিরুদ্ধে দায়ের হওয়া অযোগ্যতার আবেদনের নিষ্পত্তিতে বিলম্বের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top