News Flash

Image

নেশাসামগ্রী সহ তিন যুবক পুলিশের জালে

আগরতলা, ৭ ফেব্রুয়ারি : গোপন সংবাদের ভিত্তিতে ২১ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করেছে। সাথে তিনজন নেশাকারবাড়িকে আটক করতে সক্ষম হয়েছে। ধৃতদের মধ্যে একজন বাংলাদেশী নাগরিক বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গতকাল রাতে যাত্রাপুর থানায় খবর আসে গাড়ি করে সোনামুড়া- বিলোনিয়া রাস্তার দিয়ে নেশা সামগ্রী পাচার করা হবে। সেই খবরের ভিত্তিতে উত পেতে বসে থাকে পুলিশ। ওই সময় একটি গাড়ি করি তিন যুবক আসলে তাঁদের আটক করা হয়েছিল। গাড়িতে তল্লাশি চালিয়ে মোট ২১ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করেছে। সাথে গাড়ি সহ তিন যুবককে আটক করেছে।

ধৃতরা হলেন, সোনামুড়ার বাসিন্দা মোহাম্মদ হানিফ মিঞা ও রাশিদ মিঞা। বাংলাদেশের বাসিন্দা আব্দুল জলিল। সে ভুয়ো পরিচয়পত্র দিয়ে সোনামুড়ার এক বাড়িতে থাকতেন। তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে।

Releated Posts

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026

ইন্দ্রনগরে কংগ্রেস নেতার বাড়িতে নেশার আসর ও তোলাবাজি আদায়ের অভিযোগ, থানায় এলাকাবাসীর ডেপুটেশন

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলার ইন্দ্রনগর এলাকায় তোলাবাজি ও নেশার আসর বসানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় কংগ্রেস…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top