News Flash

  • Home
  • খেলা
  • সদর অনূর্ধ্ব-১৫ ক্রিকেটেও অপরাজিত চ্যাম্পিয়ন চাম্পামুড়া কোচিং সেন্টার
Image

সদর অনূর্ধ্ব-১৫ ক্রিকেটেও অপরাজিত চ্যাম্পিয়ন চাম্পামুড়া কোচিং সেন্টার

চাম্পামুড়া-‌ ২৬৯, ১৬৩/‌৭

জি বি পি সি-‌ ৯১

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারি।। অষ্টম বার। সদরের সেরা হলো চাম্পামুড়া কোচিং সেন্টার। এবার তো অপরাজিত চ্যাম্পিয়ন। ‌এছাড়া, এ নিয়ে দ্বিতীয়বার দ্বিমুকুট জয় করলো চাম্পামুড়া। প্রথম দিনের শেষেই খেতাব জয় নিশ্চিত হয়ে গিয়েছিলো। দেখার ছিলো জি বি প্লে সেন্টার কতটা লড়াই ছুড়ে দিতে পারে। কার্যত এর ছিটেফোটাও দেখা যায়নি। অনেকটা অনায়াসেই সদরের সেরা হলো কর্ণ দেবনাথের দল। সুপার ফোরে ৩ ম্যাচেউ প্রথম ইনিংসে লিড নিয়ে সদরের সেরা হলো। সদর অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। তালতলা মাঠে অনুষ্ঠিত ম্যাচে চাম্পামুড়ার ২৬৯ রানের জবাবে জি বি প্রথম ইনিংসে মাত্র ৯১ রান করতে সক্ষম হয়। ১৭৮ রানে এগিয়ে থেকে দিনের শেষ বল পর্যন্ত চাম্পামুড়া ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান করে। চাম্পামুড়ার ২৬৯ রানের জবাবে খেলতে নেমে বুধবার শুরু থেকেই চাপে পড়ে যায় জি বি। অনিরুধ পাল এবং গৌরব রাজ সাহা-‌র দুরন্ত বোলিংয়ে মাত্র ৯১ রানে গুটিয়ে যায় জি বি। মিডল অর্ডারে দলনায়ক উজ্জয়ন বর্মন যদি কড়া প্রতিরোধ গড়ে না তুলতো তাহলে দলীয় স্কোর ৫০ রানের গন্ডি হয়তোবা পার করতে পারতো না। উজ্জয়ন ৮৫ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৫৬ রান করে। এছাড়া দলের পক্ষে ওপেনার ঋতুরাজ ঘোষ ৫৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। চাম্পামুড়ার পক্ষে অনিরুধ সাহা ২১ রানে, গৌরব রাজ সাহা ২৮ রানে ৩ টি করে এবং ক্রিশ ভৌমিক ১০ রানে ২ টি উইকেট দখল করে। ১৭৮ রানে এগিয়ে থেকে দিনের শেষ বল পর্যন্ত ৩৭ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান করে চাম্পামুড়া। দলের পক্ষে অংশুমান নন্দী ৭৫ বল খেলে ১০ টি বাউন্ডারির সাহায্যে ৫৬, অয়ন দেবনাথ ৩৩ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৩২, সন্দীপন দাস ৩৯ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৫ এবং আধি দেবনাথ  ১৫ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ রান করে। জি বি-‌র পক্ষে ছুটন মিঁয়া ১৮ রানে ৩ টি এবং উজ্জয়ন বর্মন ৩৬ রানে ২ টি উইকেট দখল করে। প্রসঙ্গত:‌ এবছর সদর অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটেও সেরার সম্মান পেয়েছিলো চাম্পামুড়া।

Releated Posts

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top