News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রাথমিক শিক্ষকের শূন্য পদের তালিকা নিয়ে পুরুলিয়ায় বিক্ষোভ
Image

প্রাথমিক শিক্ষকের শূন্য পদের তালিকা নিয়ে পুরুলিয়ায় বিক্ষোভ

পুরুলিয়া, ৭ ফেব্রুয়ারি, (হি.স.): প্রাথমিক শিক্ষকের শূন্য পদের তালিকা প্রকাশ করেছে বোর্ড। সেই তালিকা জেলায় জেলায় পৌঁছে গেছে। তবে পুরুলিয়ায় এই তালিকা নিয়ে শুরু হয় বিক্ষোভ।

চাকরি প্রার্থীদের অভিযোগ, পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করছে না পুরুলিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। বুধবার সংসদ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা।

তাঁদের অভিযোগ, পূর্ণ তালিকা প্রকাশ না করে বেআইনিভাবে কাউন্সেলিং করা হচ্ছে। জেলায় ৮১৪ টি স্কুলে খালি পদ রয়েছে। যে তালিকা জেলা শিক্ষা সংসদ প্রকাশ করেছে, তাতে ৫৬৬টি স্কুলের তালিকা রয়েছে। তাহলে বাকি স্কুলগুলি কোথায় উধাও হয়ে গেল, সেটাই তাঁরা জানতে চান।

এদিন ঘটনায় প্রাথমিক বিদ্যালয় সংসদের বাইরে জমায়েত করে বিক্ষোভ দেখান পুরুলিয়ার চাকরি প্রার্থীরা। সংসদে সেই সময় কাউন্সেলিং চলছিল। তালিকা নিয়ে বিক্ষোভ শুরু হতেই বন্ধ হয়ে যায় কাউন্সেলিং। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। ঘণ্টাখানেক পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে ফের কাউন্সিলং শুরু হয়।

পুরুলিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান অবশ্য দাবি করেছেন, শিক্ষা দফতর থেকে তাঁদের কাছে ৫৯৫ টি বিদ্যালয়ের তালিকা পাঠানো হয়েছিল। তাদের মধ্যে ৫৬৬ টি স্কুলের তালিকা তাঁরা প্রকাশ করেছেন। বাকি ২৯ টি স্কুল ছিল সাঁওতালি মাধ্যমের। সেগুলি তাঁরা প্রকাশ করেননি। কারণ এই মাধ্যমে একজন মাত্র চাকরি প্রার্থী ছিলেন। নিয়ম মেনেই কাউন্সেলিং হচ্ছে ।

Releated Posts

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top