News Flash

  • Home
  • দিনের খবর
  • “বাংলা এক নম্বরে ছিল বলে মোদী সরকার টাকা বন্ধ করে দিয়েছে”, অভিযোগ মমতার
Image

“বাংলা এক নম্বরে ছিল বলে মোদী সরকার টাকা বন্ধ করে দিয়েছে”, অভিযোগ মমতার

হাওড়া, ৭ ফেব্রুয়ারি, (হি.স.): প্রশাসনিক সভার মঞ্চ থেকে সরাসরি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলিতে বাংলা এক নম্বরে ছিল বলেই কেন্দ্রের মোদী সরকার বাংলার জন্য টাকা বন্ধ করে দিয়েছে৷

বুধবার মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা করেন হাওড়ায়৷ ওই সভার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী একাধিক বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন৷ ফের অভিযোগ করেন যে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ দেওয়া নিয়ে বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার৷

তাঁর দাবি, একশো দিনের কাজ, গ্রামীণ রাস্তা, বাংলার বাড়ি প্রকল্পে এক নম্বরে ছিল বলেই বাংলার টাকা বন্ধ করে দেওয়া হয়েছে৷

একই সঙ্গে তিনি উল্লেখ করেন যে একশো দিনের কাজের ২১ লক্ষ জবকার্ড গ্রাহক কেন্দ্রীয় বঞ্চনার শিকার হয়েছেন ৷ সেই ২১ লক্ষকে মানুষকে তিনি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন৷ এর জন্য রাজ্য সরকারের হাজার কোটি টাকা খরচ হবে৷

এত খরচ সত্ত্বেও কেন রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, তার ব্যাখ্যাও এ দিন শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে৷ তাঁর কথায়, ‘‘গরিব মানুষের জন্য যদি কিছু করতে পারি, তাহলে নিজেকে ধন্য মনে করি৷ সাধারণ মানুষের জন্য কিছু করতে পারলে, তাহলে নিজেকে ধন্য মনে করি৷’’

Releated Posts

পরীক্ষার ফল নিয়ে বিক্ষোভ, পটনায় একেইউ-র সামনে পুলিশের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষ

পটনা, ২৫ আগস্ট (আইএএনএস): পরীক্ষার ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো পড়ুয়াদের সঙ্গে মঙ্গলবার পটনায় আর্যভট্ট নলেজ ইউনিভার্সিটির…

ByBySandeep Biswas Aug 25, 2026

এমএমডিআর সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে ভুবনেশ্বরে ইন্ডিয়া ব্লকের বিক্ষোভ

ভুবনেশ্বর, ২৫ আগস্ট (আইএএনএস): সদ্য পাস হওয়া খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) বা এমএমডিআর সংশোধনী আইন, ২০২৬…

ByBySandeep Biswas Aug 25, 2026

স্মার্টফোন-ল্যাপটপ নয়, রাজস্থান ভোটে ফিরছে চারপাই, কেটলি আর চিমটা

জয়পুর, ২৫ আগস্ট (আইএএনএস): স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্রচারের যুগে রাজস্থানের আসন্ন স্থানীয় নির্বাচন যেন নিয়ে আসছে…

ByByNews Desk Aug 25, 2026

টিআরই-৪ নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে বিহারের পড়ুয়াদের মিছিল, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

পটনা, ২৫ আগস্ট (আইএএনএস): বিপিএসসি টিআরই-৪ নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন এবং সরকারি নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতার দাবিতে মঙ্গলবার বিহারের পটনায়…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top