News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রেমিকাকে চিঠিতে মৃত্যুর কথা লিখে মেদিনীপুরের যুবক নিখোঁজ, উদ্ধার দেহ
Image

প্রেমিকাকে চিঠিতে মৃত্যুর কথা লিখে মেদিনীপুরের যুবক নিখোঁজ, উদ্ধার দেহ

পশ্চিম মেদিনীপুর, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : গত চারদিন ধরে নিখোঁজ ছিলেন মেদিনীপুর শহরের এক বাসিন্দা। বুধবার তাঁর দেহ উদ্ধার হল শহরের বাসস্ট্যান্ড লাগোয়া নির্মীয়মাণ একটি ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে। বুধবার দুপুরে তাঁর পচাগলা দেহ উদ্ধার করল কোতোয়ালি থানার পুলিশ। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সূত্রের খবর, প্রেমিকাকে পাঠানো চিঠিতে মৃত্যুর কথা লিখে নিখোঁজ হয়েছিলেন ওই যুবক। চিঠিতে লেখা ছিল, ‘‘আমি তোমাকেই ভালোবাসি। তোমাকে নিয়েই বাঁচার স্বপ্ন দেখেছিলাম। কিন্তু সেটা মনে হয় এ জীবনে তা আর সম্পূর্ণ হল না।’’ পুরো বিষয়টি নিয়ে তদন্তও শুরু করেছে পুলিশ।

ওই যুবক ৪ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন । বুধবার সকালে তাঁর মোটর বাইক এবং জুতো উদ্ধার হয়। পরে নির্মীয়মাণ ওই ফ্ল্যাটের সামনের রাস্তার পাশে একটি ফাঁকা জায়গা থেকে দুর্গন্ধ বেরিয়ে আসতে দেখে সন্দেহ হয় পুলিশের। সেখানে ঢুকে একটি সেপটিক ট্যাঙ্কে যুবকের দেহ পড়ে থাকতে দেখেন পুলিশ আধিকারিকরা।

যে নির্মীয়মাণ ফ্ল্যাটের পাশ থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়েছে, তার নিরাপত্তারক্ষীর কথায়, ‘‘যিনি মারা গিয়েছেন তাঁকে চিনি না। ৪ ফেব্রুয়ারি দুপুরের দিকে ছবি তুলতে তুলতে ফ্ল্যাটে উঠেছিলেন উনি। তার পরে আর জানি না। মনে হয়েছিল যে উনি নেমে গিয়েছেন। কিন্তু আজ মৃতদেহ উদ্ধার হয়েছে।’’

যুবকের দেহ উদ্ধারের পরে পর প্রকাশ্যে এসেছে চিঠির ছবিও। মৃতের পরিবারের দাবি, ওই চিঠিতেই আত্মঘাতী হওয়ার কথা লিখে গিয়েছেন তিনি। পরিবার সূত্রে খবর, ঝাড়খন্ডের এক যুবতীর সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল মৃতের। যদিও মৃতের এক আত্মীয়ের অভিযোগ, প্রেমিকাই খুন করেছেন ওই যুবককে। তাঁর দাবি, সম্পত্তি হাতানোর উদ্দেশেই এই খুন করা হয়েছে।

সম্প্রতি, ওই যুবকের প্রেমিকা অন্য এক জনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যান বলেও মৃতের পরিবারের দাবি। ওই যুবক আত্মহত্যা করেছেন না খুন হয়েছেন, তা খুঁজে বার করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

বঙ্গের দ্বিতীয় দফা ভোটের আগে কড়া বার্তা নির্বাচন কমিশনের, ভোটার ভীতি বা বিস্ফোরণ ঘটনায় গাফিলতি হলে রেহাই নয় পুলিশের

কলকাতা, ২৬ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের আগে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিল ভারতের নির্বাচন…

ByByNews Desk Apr 26, 2026

ভারত-নিউজিল্যান্ড বাণিজ্য চুক্তির আগে আগ্রায় শিল্পপতিদের সঙ্গে বৈঠক, ‘ওয়ার্ল্ড ক্যাপিটাল অব ফুটওয়্যার’ ব্র্যান্ড চালু করলেন পীযূষ গোয়াল

নয়াদিল্লি/আগ্রা, ২৬ এপ্রিল (আইএএনএস): ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের আগে উত্তরপ্রদেশের আগ্রায় বিভিন্ন শিল্পক্ষেত্রের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Apr 26, 2026

দলত্যাগী ৭ সাংসদের সদস্যপদ বাতিলের দাবি: সংবিধানের দশম তফসিল অনুযায়ী পদক্ষেপ চাইলেন সঞ্জয় সিং

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): আম আদমি পার্টি (এএপি)-এর রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিং রবিবার জানিয়েছেন, সম্প্রতি দলত্যাগ করা সাতজন…

ByByNews Desk Apr 26, 2026

দেশজুড়ে ‘মন কি বাত’ শুনলেন বিজেপি নেতারা, বিভিন্ন রাজ্যে ব্যাপক সাড়া

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-এর ১৩৩তম পর্ব রবিবার দেশজুড়ে ব্যাপক…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top