News Flash

  • Home
  • দিনের খবর
  • জয়ন্ত চৌধুরী একজন শিক্ষিত মানুষ, তিনি রাজনীতি ভালোই বোঝেন : অখিলেশ যাদব
Image

জয়ন্ত চৌধুরী একজন শিক্ষিত মানুষ, তিনি রাজনীতি ভালোই বোঝেন : অখিলেশ যাদব

লখনউ, ৭ ফেব্রুয়ারি (হি.স.): রাষ্ট্রীয় লোক দল (আরএলডি) এনডিএ-তে যোগ দেওয়ার যে গুঞ্জন শুরু হয়েছে, তা খন্ডন করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বুধবার লখনউতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ যাদব বলেছেন, “জয়ন্ত চৌধুরী একজন শিক্ষিত মানুষ এবং তিনি রাজনীতি সত্যিই ভালো বোঝেন। আমি আশাবাদী যে তিনি কৃষকদের লড়াইকে দুর্বল হতে দেবেন না।”

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার আমন্ত্রণ গ্রহণ প্রসঙ্গে অখিলেশ যাদব বলেছেন, “আমি রায়বেরেলি থেকে যাত্রায় যোগ দেব, কারণ এটি লখনউয়ের সবচেয়ে কাছে।” প্রসঙ্গত, রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে আরএলডি নাকি এনডিএ-তে সামিল হবে, যদিও এ বিষয়ে জয়ন্ত চৌধুরী অথবা তাঁর দলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Releated Posts

দুই বিধানসভা ও একটি লোকসভা আসনে দ্রুত উপনির্বাচনের দাবি বঙ্গ বিজেপির

কলকাতা, ২৭ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা এবং একটি লোকসভা কেন্দ্রের শূন্যপদে দ্রুত ও একসঙ্গে উপনির্বাচন করার দাবি…

ByByNews Desk Jun 27, 2026

মধ্যপ্রদেশে চাঞ্চল্য: স্ত্রী ও দুই ছেলেকে কুঠার দিয়ে খুনের অভিযোগ, পরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

মোরেনা, ২৭ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের মোরেনা জেলায় এক ব্যক্তি তাঁর স্ত্রী ও দুই নাবালক ছেলেকে কুঠার দিয়ে কুপিয়ে…

ByByNews Desk Jun 27, 2026

তারাতলা গুদামঘর বিপর্যয়: মৃতের সংখ্যা বেড়ে ১৬, তৃতীয় দিনেও চলছে উদ্ধারকাজ

কলকাতা, ২৭ জুন (আইএএনএস): কলকাতার উপকণ্ঠে তারাতলায় নির্মীয়মাণ একটি গুদামঘরের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬-তে পৌঁছেছে। শনিবার…

ByByNews Desk Jun 27, 2026

ভিড়ার গণধর্ষণকাণ্ড: তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু

ভিড়ার, ২৭ জুন (আইএএনএস): মহারাষ্ট্রের ভিড়ার ওয়েস্টের ডোঙ্গারপাড়া এলাকায় ৪০ বছর বয়সী এক নারীকে গণধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ সামনে…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top