News Flash

Image

ইডি ফিরিয়ে দিল শাহজাহানের আইনজীবীর চিঠি

কলকাতা, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : বুধবার তাঁর সশরীরে ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল। সময় পেরিয়ে গেলেও তাঁর দেখা মেলেনি। নির্ধারিত সময়ের মধ্যে সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহানের কোনও প্রতিনিধিকেও দেখা যায়নি ইডি দফতরে। দুপুরের দিকে শাহজাহানের আইনজীবী ইডি দফতরে গেলেন। তাঁর সঙ্গে ছিল শাহজাহানের চিঠিও। সূত্রের খবর, ইডি সেই চিঠি জমা নেয়নি। আইনজীবীকে ফিরিয়ে দেওয়া হয়।

বুধবার শাহজাহানের চিঠি নিয়ে ইডি দফতরে গিয়েছিলেন এক জুনিয়র আইনজীবী। তিনি বলেন, ‘‘আমাদের সিনিয়র যা নির্দেশ দিয়েছেন, তা পালন করতে এসেছি। চিঠি জমা দিতে এসেছিলাম। এর চেয়ে বেশি কিছু বলতে পারব না।’’

শাহজাহান কোথায় আছেন? এই প্রশ্নেরও কোনও উত্তর দেননি ওই আইনজীবী। চিঠিতে কী বার্তা রয়েছে, তা-ও তিনি জানেন না বলে জানিয়েছেন। শাহজাহান কি সময় চেয়েছেন ইডির কাছে? জবাবে আইনজীবী বলেন, ‘‘হয়তো তাই।’’

ইডি দফতর থেকে বেরিয়ে আইনজীবী বলেন, ‘‘চিঠি গ্রহণ করা হয়নি। আমরা চিঠি নিয়ে ইডি দফতরের সংশ্লিষ্ট বিভাগে গিয়েছিলাম। সেখান থেকে বলা হয়, চিঠি গ্রহণ করা যাবে না। কেন চিঠি গ্রহণ করা হল না, আমরা বুঝতে পারছি না। চিঠি নিয়ে ফিরে যাচ্ছি।’’

আইনজীবী আরও বলেন, ‘‘চিঠিটা ওঁরা খুলে পড়েছেন। কিন্তু আমাদের কাছ থেকে ‘পাওয়ার অফ অ্যাটর্নি’ চাওয়া হয়। তার পর জানানো হয়, চিঠি গ্রহণ করা যাবে না।’’

Releated Posts

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top