News Flash

  • Home
  • প্রধান খবর
  • অরবিন্দ কেজরিওয়ালের ভাবমূর্তিকে নষ্ট করার জন্যই ইডি-র অভিযান চালানো হচ্ছে : অতিশী
Image

অরবিন্দ কেজরিওয়ালের ভাবমূর্তিকে নষ্ট করার জন্যই ইডি-র অভিযান চালানো হচ্ছে : অতিশী

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.): এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর অভিযানের আবারও সমালোচনা করলেন দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেত্রী অতিশী। বুধবার সকালে এক সাংবাদিক সম্মেলনে অতিশী বলেছেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ভাবমূর্তিকে নষ্ট করার জন্যই ইডি-র অভিযান চালানো হচ্ছে। প্রসঙ্গত, মঙ্গলবারই কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব-সহ আম আদমি পার্টির সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের ১০টি ঠিকানায় তল্লাশি অভিযান চালায় ইডি। এই অভিযানের সমালোচনা করে অতিশী বলেছেন, “১৬ ঘন্টা অভিযানের পর, ইডি মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিবের দু”টি জিমেইল অ্যাকাউন্ট ডাউনলোড করেছে। তারপরে তাঁরা মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব এবং তাঁর পরিবারের তিনটি মোবাইল ফোন নিয়ে যায়…প্রধানমন্ত্রী মোদী জানেন, যদি এমন একজন নেতা থেকে থাকেন যিনি তাঁকে চ্যালেঞ্জ করতে পারেন এবং তাঁর বিরুদ্ধে আওয়াজ তুলতে পারেন, তিনি হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।”

দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় কেজরিওয়ালকে বারবার সমন পাঠিয়েছি ইডি, কিন্তু একবারও তিনি হাজিরা দেননি। এ ব্যাপারে কেজরিওয়ালের বিরুদ্ধে ইডি-র অভিযোগ শুনবে দিল্লির রাউস এভিনিউ আদালত। এ প্রসঙ্গে অতিশী বলেছেন, “অরবিন্দ কেজরিওয়ালকে শেষ করতে চায় বিজেপি ও প্রধানমন্ত্রী মোদী। এখন তাঁরা সাফ জানিয়ে দিয়েছে কোনও মামলা অথবা ইসিআইআর ছাড়াই অভিযান চালানো হচ্ছে। এটি কি প্রধান তদন্তকারী সংস্থা?..এখন ইডি শুধুমাত্র তাঁদের (বিজেপি) রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের শেষ করতে ব্যবহার করা হচ্ছে এবং অরবিন্দ কেজরিওয়াল এই তালিকায় এক নম্বরে রয়েছেন

Releated Posts

ব্রিকস ২০২৬-এ গ্লোবাল সাউথকেন্দ্রিক জ্বালানি নীতির রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): ব্রিকসের ২০২৬ সালের সভাপতিত্বকালে নিরাপদ, স্থিতিশীল, ন্যায্য এবং টেকসই বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার কেন্দ্রে ‘গ্লোবাল…

ByByNews Desk Jun 27, 2026

গুজরাতে ‘ভারত ট্যাক্সি’ পরিষেবার সূচনা করলেন অমিত শাহ, ২০২৭ সালের মধ্যে ১২৫ শহরে সম্প্রসারণের লক্ষ্য

গান্ধীনগর, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার গুজরাতে সমবায়ভিত্তিক রাইড-হেলিং প্ল্যাটফর্ম ‘ভারত ট্যাক্সি’-র আনুষ্ঠানিক…

ByByNews Desk Jun 27, 2026

গাজা ইস্যুতে কেন্দ্রের অবস্থান নিয়ে মোদি সরকারকে নিশানা সোনিয়া গান্ধীর, ‘নীরবতা ভারতের নৈতিক অবস্থানকে দুর্বল করছে’

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): গাজা সংঘাত নিয়ে কেন্দ্রের অবস্থানকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া…

ByByNews Desk Jun 27, 2026

ভারত-যুক্তরাজ্য সিইটিএ বাণিজ্যে নতুন দিগন্ত খুলবে, লন্ডনে শিল্প-বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরলেন পীযূষ গয়াল

লন্ডন/নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল বলেছেন, ভারতের শক্তিশালী উৎপাদন ব্যবস্থা এবং বিভিন্ন ক্ষেত্রে…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top