News Flash

  • Home
  • দিনের খবর
  • বন কেলেঙ্কারি মামলায় তৎপর ইডি, হরক সিংয়ের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন স্থানে ইডি-র অভিযান
Image

বন কেলেঙ্কারি মামলায় তৎপর ইডি, হরক সিংয়ের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন স্থানে ইডি-র অভিযান

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তরাখণ্ডের প্রাক্তন মন্ত্রী হরক সিং রাওয়াতের সঙ্গে যুক্ত একাধিক জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর আধিকারিকরা অভিযান চালায়। বুধবার ইডি সূত্রে এই তথ্য জানা গিয়েছে। বন কেলেঙ্কারির মামলার তদন্তের স্বার্থে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট উত্তরাখণ্ডের প্রাক্তন মন্ত্রী হরক সিং রাওয়াতের সঙ্গে যুক্ত ১২টিরও বেশি স্থানে অভিযান চালাচ্ছে। জানা গিয়েছে, বন কেলেঙ্কারির মামলায় ইডি বুধবার সকাল থেকে দিল্লি, চণ্ডীগড় এবং উত্তরাখণ্ডের ১২টিরও বেশি জায়গায় অভিযানকার্য শুরু করেছে।

রাজ্য বনমন্ত্রী হিসাবে হরক সিং রাওয়াতের মেয়াদকালে রাওয়াত এবং তাঁর বিভাগীয় আধিকারিকদের বিরুদ্ধে গাছ কাটাসহ নানারকম গুরুতর অভিযোগ ওঠে। টাইগার সাফারি প্রকল্পের অধীনে জিম কোর্বেট পার্কে অবৈধ গাছ কাটা–সহ নানারকম গুরুতর অভিযোগে ওঠে তাদের বিরুদ্ধে। সেই সংক্রান্ত মামলার তদন্তের স্বার্থেই ইডি এদিন অভিযান শুরু করেছে।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top