News Flash

  • Home
  • দেশ
  • দেশের উন্নয়নের জন্য রাজ্যের উন্নয়ন আবশ্যিক, সকলের এই পথ অনুসরণ করা উচিত : প্রধানমন্ত্রী
Image

দেশের উন্নয়নের জন্য রাজ্যের উন্নয়ন আবশ্যিক, সকলের এই পথ অনুসরণ করা উচিত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : দেশের উন্নয়নের জন্য রাজ্যের উন্নয়ন আবশ্যিক, সকলের এই পথ অনুসরণ করা উচিত। বুধবার রাজ্যসভায় এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের ওপর ধন্যবাদ সূচক বক্তৃতায় বুধবার রাজ্যসভার প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমার মন্ত্র তখনও একই ছিল (তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে) এবং এখনও তাই রয়েছে – দেশের উন্নয়নের জন্য রাজ্যের উন্নয়ন আবশ্যিক। আমাদের সকলের সেই পথ অনুসরণ করা উচিত। রাজ্যের উন্নয়নের মাধ্যমেই আমরা দেশের উন্নয়ন করতে পারব, এ নিয়ে কোনও বিতর্ক থাকতে পারে না। আমি আপনাদের আশ্বস্ত করছি, রাজ্য এক পা হাঁটলে দুই পা হাঁটার শক্তি দেয় দেশকে।”

কংগ্রেসের সমালোচনা করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “তাঁরা নিজেদের ‘যুবরাজ’-এর জন্য একটি স্টার্ট-আপ তৈরি করেছেন। কিন্তু সে তো একজন নন-স্টার্টার, সে লিফটও করে না এবং লঞ্চও করে না।” এদিন রাজ্যসভায় তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত জওহরলাল নেহরুর একটি চিঠি পড়ে শোনান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, “আমি সেই চিঠির অনুবাদ পড়ছি – ‘আমি যে কোনও ধরনের সংরক্ষণ অপছন্দ করি, বিশেষ করে পরিষেবাতে। আমি দৃঢ়ভাবে এমন কিছুর বিরুদ্ধে যা অদক্ষতা এবং সেকেন্ড রেট স্ট্যান্ডার্ডের দিকে পরিচালিত করে’ সেজন্য আমি বলি যে তাঁরা জন্মগতভাবে এর (সংরক্ষণের) বিরুদ্ধে… সরকার যদি সেই সময়ে নিয়োগ করত এবং সময়ে সময়ে তাঁদের পদোন্নতি করত, তাঁরা এখন এখানে থাকত।”

Releated Posts

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top