News Flash

Image

আজ থেকে শুরু হল বিজেপির গ্রাম চলো অভিযান

আগরতলা, ৭ ফেব্রুয়ারি : আজ থেকে শুরু হল বিজেপির গ্রাম চলো অভিযান।গ্রাম চলো অভিযানকে সামনে রেখে আজ ১৫-কমলাসাগর মন্ডলের অন্তর্গত ৩ নং বুথে স্ব-সহায়ক দলের মা বোনদের সাথে মতবিনিময় করেছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য।

এদিন তিনি স্ব-সহায়ক সমন্বয়ের মাধ্যমে আত্মনির্ভরতার কাহিনী মা বোনদের কথা শুনেছেন। পাশাপাশি গ্রাম চলো অভিযানকে সামনে রেখে ১৫-কমলাসাগর মন্ডলের অন্তর্গত ৩ নং বুথে কার্যকর্তাদের নিয়ে অভিযানে মিলিত হয়েছেন তিনি।

প্রসঙ্গত, গ্রাম চলো অভিযানকে কেন্দ্র করে রাজ্যজুড়ে ব্যাপক তৎপরতা শুরু করেছে পদ্ম শিবির। শাসক দলের শীর্ষ নেতৃত্বের একজোট হয়ে মাঠে নেমেছে। ওই অভিযানে বুথ কমিটির সভা, সাংগঠনিক কাজ, যুব সম্পর্ক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ, মেধাবী ছাত্র, খেলোয়াড়, ছাত্রনেতাদের সঙ্গে দেখা, মহিলা পরিচিতি – স্বনির্ভর গোষ্ঠী/ স্থানীয় সরকারী কর্মচারীদের (অঙ্গনওয়াড়ি, আশা কর্মী) সঙ্গে বৈঠক, ব্যবসায়িক সম্পর্ক কৃষক/ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক সহ মোট ৮টি বিশেষ বিষয়কে কেন্দ্র করে অভিযান শুরু করা হয়েছে।

Releated Posts

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top