News Flash

Image

বাংলাদেশে কারাবাসের পর রাজ্যে ফিরল যুবক

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৭ ফেব্রুয়ারি: বাংলাদেশের কারাগারে জেল খেটে অবশেষে বাড়িতে ফিরলো কমলপুরের বিষ্ণুপুর মায়াছড়ি এলাকার যুবক। তাতে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
ঘরের ছেলে ঘরে ফিরে এল। একসময় স্ত্রীর সঙ্গে পারিবারিক সমস্যা থাকার কারণে ভারত বাংলাদেশ সীমান্তের দালাল  মারফত কাঁটাতারের বেড়া অবৈধভাবে পেরিয়ে বাংলাদেশে তার এক বোনের বাড়িতে পাড়ি দিয়েছিল কমলপুর বিষ্ণপুর মায়াছড়ি এলাকার এক যুবক।

বুধবার কৈলাসহর চেকপোস্ট দিয়ে ভারতে ফিরে আসল ওই যুবক। সংবাদে প্রকাশ বিগত দুই বছর পূর্বে ওই এলাকার বাসিন্দা মৃত গোপাল উড়িয়ার গোবিন্দ উড়িয়া(২৪) ওর স্ত্রীর সাথে কোন এক বিষয় নিয়ে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে এরপর সে রাগান্বিত হয়ে বিষ্ণুপুর এলাকার ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া দালাল মারফত অবৈধভাবে পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তার এক বোনের বাড়িতে যায় সে।

 উক্ত বিষয়টি তার পরিবারের লোকেরা কেউই জানতো না। অনেক খোঁজাখুঁজি করার পর তার কোন সন্ধান না পেয়ে স্থানীয় থানা কমলপুরে একটি নিখোঁজ ডায়েরি করে। পরবর্তী সময় সে বাড়িতে ফিরে আসার চেষ্টা করলে বাংলাদেশের স্থানীয়রা গোবিন্দ উড়িয়াকে দেখে সন্দেহ জাগলে তাকে জিজ্ঞাসা করা হলে সে জানায় তার বাড়ি ভারতে। সে অবৈধভাবে দালাল মারফত বাংলাদেশে প্রবেশ করেছে। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।  পরবর্তী সময় তার কারাবাস হয়।

গোবিন্দ উড়িয়া ২৬ মাস কারাবাসে বন্দি ছিল পরবর্তী সময়  বাংলাদেশের পুলিশের সহযোগিতায় আজ গোবিন্দ উড়িয়া কৈলাসহর চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করে।

গোবিন্দপুর চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করার পূর্বে ভারতের বিএসএফ জওয়ান ও বাংলাদেশের পুলিশের মধ্যে একটি ফ্ল্যাগ মিটিং হয়। এরপর বাংলাদেশের পুলিশ গোবিন্দ উড়িয়াকে ভারতের বিএসএফ জোয়ানদের হাতে তুলে দেয়।

পরবর্তী সময় বিএসএফ জওয়ানরা গোবিন্দ উড়িয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে কৈলাসহর থানার পুলিশের হাতে তুলে দেয়।  কৈলাসহর থানার পুলিশ তার পরিবারের লোকেদের হাতে তুলে দেয়। ঘরের ছেলে ঘরে ফিরে আসায় খুবই খুশি গোবিন্দ উড়িয়ার পরিবারের লোকেরা।

উল্লেখ্য, চলতি মাসের ৬ তারিখ গোবিন্দ উড়িয়াকে বাংলাদেশের পুলিশ কৈলাসহর চেকপোস্টে নিয়ে আসলে আইনি জটিলতা থাকার কারনে তার পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হয়নি। যার ফলে তাকে পুনরায় বাংলাদেশের কারাগারে নিয়ে যাওয়া হয়।  সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তাকে আজ নিয়ে আসা হল ভারতে।

Releated Posts

ভিলেজ কমিটি ভোটে তিপ্রা মথার বড় জয়, জনগণের রায়কে মহারাজের প্রতি আস্থার প্রতিফলন বললেন বৃষকেতু

আগরতলা, ৫ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফলে তিপ্রা মথার বড় জয়কে জনগণের আস্থার প্রতিফলন বলে দাবি করলেন দলের…

ByByReshmi Debnath Oct 5, 2026

থলি বাড়ি গণনা কেন্দ্রের পথে গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন, কয়েক ঘণ্টা পর রাস্তা পরিষ্কার

কাঠালিয়া, ৫ অক্টোবর: টিটিএএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকের থলি বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের গণনা…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভিসি নির্বাচনে সিপিআইএম-কংগ্রেস মুছে যাবে, বড় জয়ের দাবি অভিষেকের

আগরতলা, ৫ অক্টোবর: ত্রিপুরার উপজাতি এলাকায় সিপিআইএম ও কংগ্রেস কার্যত মুছে যাবে বলে দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 5, 2026

মান্দাইয়ে এনডিএ জোটের জয়জয়কার, উচ্ছ্বাসে মাতলেন কর্মী-সমর্থকরা

আগরতলা, ৫ অক্টোবর: প্রায় ১০ বছর পর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top