News Flash

  • Home
  • দিনের খবর
  • মধ্যপ্রদেশের বাজি কারখানায় অগ্নিকাণ্ডে মোট ধৃত ৩, পাকড়াও কারখানার দুই মালিকও
Image

মধ্যপ্রদেশের বাজি কারখানায় অগ্নিকাণ্ডে মোট ধৃত ৩, পাকড়াও কারখানার দুই মালিকও

ভোপাল, ৭ ফেব্রুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশে হরদায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় কারখানার দুই মালিক-সহ গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। অভিযুক্তদের নাম সোমেশ আগরওয়াল, রফিক খান এবং রাজেশ আগরওয়াল। পুলিশ সূত্রে খবর, রাজেশ ও সোমেশ ওই কারখানার মালিক। রাজেশের বিরুদ্ধে অভিযোগ, কারখানায় বিস্ফোরণের পর গাড়ি করে দিল্লির উদ্দেশে পালিয়ে যাচ্ছিল সে। পুলিশের অনুমান, বিস্ফোরণের ঘটনার সঙ্গে সোমেশ এবং রফিকের কোনও যোগসূত্র থাকতে পারে। গ্রেফতারির পর ৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

হরদার পুলিশ সুপার সঞ্জীব কাঞ্চন বলেছেন, রাজগড় জেলার সারঙ্গপুর থেকে গ্রেফতার করা হয়েছে রাজেশ ও সোমেশকে। রফিককেও মঙ্গলবার রাতের মধ্যে গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ও ৩০৮-সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার বেলা ১১টা নাগাদ ভোপাল থেকে ১৫০ কিলোমিটার দূরে হরদা শহরের বৈরাগড় এলাকার মাগার্ধা রোডের ধারে একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। আচমকা বিস্ফোরণের ফলে সেই আগুন ছড়িয়ে পড়ে কারখানার আশপাশের বাড়িগুলিতে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকল কর্মীদের পাশাপাশি সেখানে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থল থেকে ১৭৪ জনকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে ৩৪ জনকে ভোপাল এবং হোসাঙ্গাবাদের হাসপাতালে ভর্তি করানো হয়। বাকি ১৪০ জন আহতকে ভর্তি করানো হয় জেলা হাসপাতালে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত কারখানায় বিস্ফোরণের ফলে ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top