News Flash

  • Home
  • খেলা
  • প্রিমিয়ার লিগ : ব্রেন্টফোর্ডকে হারিয়ে লিগ টেবিলে দুই নম্বরে উঠে এলো পেপ গুয়ার্দিওলার দল
Image

প্রিমিয়ার লিগ : ব্রেন্টফোর্ডকে হারিয়ে লিগ টেবিলে দুই নম্বরে উঠে এলো পেপ গুয়ার্দিওলার দল

ম্যানচেস্টার, ৬ ফেব্রুয়ারি (হি.স.): ব্রেন্টফোর্ডকে হারিয়ে লিগ টেবিলে দুই নম্বরে উঠে এলো পেপ গুয়ার্দিওলার দল। অসাধারণ এক হ্যাটট্রিক উপহার দিলেন ফিল ফোডেন। দারুণ জয়ে লিগ টেবিলে দুই নম্বরে উঠল পেপ গুয়ার্দিওলার দল। ব্যবধান কমাল লিভারপুলের সঙ্গে। প্রতিপক্ষের মাঠে সোমবার রাতে পিছিয়ে পড়েও প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে শিরোপাধারীরা।

২১ মিনিটে নিয়াল মুপে স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধের শেষ সময়ে গোল শোধ করেন ফোডেন। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করেন এই ইংলিশ মিডফিল্ডার ফোডেন। সেই সঙ্গে তিনি হ্যাট্রিকও করেন। ২২ ম্যাচে ১৫ জয় ও ৪ ড্রয়ে ম্যানচেস্টার সিটির পয়েন্ট হলো ৪৯। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তিনে আছে আর্সেনাল, মিকেল আর্তেতার দল একটি ম্যাচ বেশি খেলেছে। আর্সেনালের সমান ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ২২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে আছে ব্রেন্টফোর্ড।

Releated Posts

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ নজরে আগামী প্রজন্মের পাঁচ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৮ জুন (আইএএনএস): মহিলা টি-২০ বিশ্বকাপ বরাবরই নতুন তারকার জন্ম দিয়েছে। ২০১৬ সালে বিশ্ব ক্রিকেট পেয়েছিল তরুণ…

ByByNews Desk Jun 8, 2026

প্রজ্ঞানন্দকে ৫০ লক্ষ টাকার পুরস্কার মুখ্যমন্ত্রী বিজয়ের, একসঙ্গে বসলেন দাবার বোর্ডেও

চেন্নাই, ৮ জুন (আইএএনএস): নরওয়ে চেস প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্যের জন্য ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর. প্রজ্ঞানন্দ-কে সংবর্ধনা দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 8, 2026
Scroll to Top