News Flash

  • Home
  • দেশ
  • মন্ত্রীদের সঙ্গে অযোধ্যায় পেমা খান্ডু, রামলালার দর্শনের পর বললেন নিজেকে ধন্য মনে হচ্ছে
Image

মন্ত্রীদের সঙ্গে অযোধ্যায় পেমা খান্ডু, রামলালার দর্শনের পর বললেন নিজেকে ধন্য মনে হচ্ছে

অযোধ্যা, ৬ ফেব্রুয়ারি (হি.স.): গত ২২ জানুয়ারি বহু বছরের প্রতীক্ষা শেষে অযোধ্যায় উদ্বোধন হয়েছে রাম মন্দির। রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর থেকেই ভক্তদের ভিড় সামাল দিতে নাজেহাল পুলিশ-প্রশাসন। সাধারণ ভক্তদের পাশাপাশি রামলালার দর্শনে আসছেন বিশেষ অতিথিরাও। যার মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্বরা ছাড়াও আছেন চলচ্চিত্র শিল্পী-সহ অন্যান্যরা। এরই মধ্যে মঙ্গলবার অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু ও তাঁর মন্ত্রিসভার সহকর্মী এবং অন্যান্য আধিকারিকরা অযোধ্যায় রাম মন্দির পরিদর্শন করেছেন।

রামলালার দর্শনের পর অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু বলেছেন, “এখানে এসে আমরা নিজেদের ধন্য মনে করছি। আমাদের জন্য আজ একটি ঐতিহাসিক দিন। এই দিনে আমি সেই সমস্ত মানুষজনকে স্মরণ করছি, যারা রাম মন্দিরের জন্য সংগ্রাম করেছেন এবং জীবন উৎসর্গ করেছেন।” এদিন সকালে অযোধ্যায় পৌঁছলে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু ও তাঁর মন্ত্রিসভার সহকর্মীদের অযোধ্যার মহর্ষি বাল্মিকি আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাদন জানানো হয়। খান্ডু জানিয়েছেন, অরুণাচল থেকে ৭০ জন রামলালার দর্শনে এসেছেন।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা রাহুল-খাড়্গের, বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের…

ByByNews Desk Jul 26, 2026

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top