News Flash

  • Home
  • প্রধান খবর
  • মা ও দাদাকে শাবল দিয়ে কুপিয়ে খুন; অভিযুক্ত ছোট ছেলে, বাঁকুড়ার ঘটনায় চাঞ্চল্য
Image

মা ও দাদাকে শাবল দিয়ে কুপিয়ে খুন; অভিযুক্ত ছোট ছেলে, বাঁকুড়ার ঘটনায় চাঞ্চল্য

বাঁকুড়া, ৬ ফেব্রুয়ারি (হি.স.): বাঁকুড়ায় মা ও দাদাকে শাবল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ছোট ছেলের বিরুদ্ধে। বাধা দিতে গিয়ে গুরুতর জখম অভিযুক্তের বউদি ও ভাইঝি। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার খাতড়ার জলডোবরা গ্রামে। স্থানীয়দের দাবি, মা ও দাদার সঙ্গে ছোট ছেলের বিবাদ লেগেই থাকত। সেই বিবাদ থেকেই এই পরিণতি।

গতকাল রাতে চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে দেখতে পান মা, দাদা-সহ পরিবারের চারজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। মা ও দাদার মৃত্যু হয়েছে। পারিবারিক অশান্তির জেরেই জোড়া খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। অভিযুক্তকে আটক করেছে খাতড়া থানার পুলিশ। এই ঘটনায় বাঁকুড়া জেলাজুড়ে আলোড়ন পড়ে গিয়েছে।

Releated Posts

পিওকে-তে পুলিশি বর্বরতার অভিযোগ তুলে পাকিস্তানকে তোপ ভারতের, ‘ব্যর্থতা ঢাকতেই ভুয়ো প্রচার’

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করল ভারত।…

ByByNews Desk Jun 9, 2026

উরি থেকে অপারেশন সিঁদুর: মোদির রেকর্ড গড়া প্রধানমন্ত্রিত্বে ভারতের নতুন নিরাপত্তা নীতির রূপরেখা

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): ১০ জুন টানা ৪,৩৯৯ দিন প্রধানমন্ত্রী পদে থেকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ৪,৩৯৮…

ByByNews Desk Jun 9, 2026

আইআরসিটিসি হোটেল দুর্নীতি মামলায় লালু প্রসাদ যাদবদের বিরুদ্ধে অভিযোগ গঠনের সিদ্ধান্ত স্থগিত, শুনানি ১৬ জুলাই

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আইআরসিটিসি হোটেল দুর্নীতির সঙ্গে যুক্ত অর্থপাচার মামলায় আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব, তাঁর পরিবারের…

ByByNews Desk Jun 9, 2026

পশ্চিমবঙ্গে ঝুলে থাকা রেল প্রকল্প দ্রুত বাস্তবায়নে টাস্ক ফোর্স গঠন, উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ৯ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা রেল প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বিশেষ টাস্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top