News Flash

  • Home
  • দেশ
  • ঝাড়গ্রামে অভিযান ইডি-র, ১০০ দিনের কাজে দুর্নীতিতে চুঁচুড়াতেও হানা
Image

ঝাড়গ্রামে অভিযান ইডি-র, ১০০ দিনের কাজে দুর্নীতিতে চুঁচুড়াতেও হানা

কলকাতা, ৬ ফেব্রুয়ারি (হি.স.): ফের তৎপর হয়ে উঠল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার সকালে ঝাড়গ্রামে হানা দিল কেন্দ্রীয় বাহিনী ইডি। এদিন সকাল ৮টা নাগাদ বাছুরডোবায় সরকারি আবাসনে পৌঁছয় ইডি-র ৬ সদস্যের দল। আবাসনের ব্লক বি-র দোতলায় সরকারি অফিসার ও সংখ্যালঘু সেলের আধিকারিক শুভ্রাংশু মণ্ডলের ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। আবাসন ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।

অন্যদিকে, হুগলি জেলার চুঁচুড়াতেও হানা দিয়েছে ইডি। ১০০ দিনের কাজে দুর্নীতি-মামলায় অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। ইডি সূত্রে খবর, একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে এফআইআর দায়ের হয়। ধনেখালি ও মুর্শিদাবাদের বেলডাঙায় এফআইআর দায়ের হয়। তার ভিত্তিতেই এদিন তল্লাশি চলছে। সাতসকালে চুঁচুড়া স্টেশন লাগোয়া ময়নাডাঙায় ব্যবসায়ী সন্দীপ সাধুখাঁ-র বাড়িতে হানা দিয়েছে ইডি।

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top